সৈয়দা সাজেদা চৌধুরী: পঁচাত্তর-পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরা এক সাহসী নেত্রী
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষ থাকেন, যাঁদের মূল্যায়ন শুধু তাঁদের কোনো একটি পদ বা দায়িত্ব দিয়ে করা যায় না। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তাঁদের ভূমিকা ছড়িয়ে…
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার ও রোববার অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট।
সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পুতিনের। বৈঠকে ভারত ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি চলমান বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের ব্রিকস সম্মেলনে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ২৬ জন রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
পুতিনের আগে বৃহস্পতিবার রাতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।
ব্রিকসের মূল সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটে যুক্ত হয়।
এ ছাড়া বেলারুশ, বলিভিয়া, কাজাখস্তান, কিউবা, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশ ব্রিকসের অংশীদার দেশ হিসেবে রয়েছে।
গত বছর ব্রাজিলে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আগামী ২০২৭ সালের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে চীন।
সূত্র: আনাদোলু এজেন্সি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au