নওগাঁয় ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম…
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল শহরের সমকাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হন পুলক চ্যাটার্জি। তবে ব্যুরো অফিসের একটি চাবি তার কাছে ছিল। তিনি প্রায়ই দিনে ও রাতে অফিসে এসে সময় কাটাতেন।
সমকালের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে একটি দাওয়াতে অংশ নেন পুলক চ্যাটার্জি। সন্ধ্যায় তিনি অফিসে এসে দেখেন, দরজা ভেতর থেকে তালাবদ্ধ। পরে দরজা সামান্য ফাঁক করে ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলককে ঝুলতে দেখা যায়।
বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলক চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au