বিনোদন

নতুন পরিচয়ে হানিয়া আমির, গানে থাকছে বড় চমক

  • 2:26 am - September 12, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
হানিয়া আমির। ছবি: সংগৃহীত

অভিনয়ের পর এবার গানের জগতে অভিষেক হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের। গত বুধবার প্রকাশ পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। প্রায় এক দশকের অভিনয়জীবন পেরিয়ে এবার ভিন্ন এক পরিচয়ে সামনে এলেন ‘মেরে হামসাফার’খ্যাত এই তারকা।

পাঞ্জাবি হিপহপ ঘরানার গান ‘পাবলো’র কথা ও সুর করেছেন হানিয়া নিজেই। শুধু গান গাওয়াতেই থেমে থাকেননি, এর মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন তিনি। ফলে অভিনয়ের বাইরে নিজের সৃজনশীলতার আরেকটি দিকও তুলে ধরেছেন অভিনেত্রী।

গানটির কথায় নিজের সমালোচকদেরও জবাব দিয়েছেন হানিয়া। পাকিস্তানের বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা এই তারকার ব্যক্তিত্ব, চেহারা, জীবনযাপন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা যায়। কেউ কেউ তাঁকে ‘ভুয়া’ বলেও সমালোচনা করেছেন।

‘পাবলো’তে সেই সমালোচনারই জবাব দিয়েছেন হানিয়া। অন্যের কথায় অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজের মতো করে জীবনযাপনের বার্তা রয়েছে গানটিতে। একই সঙ্গে নিজের সৃজনশীলতাকে স্বাধীনভাবে প্রকাশ করার ইচ্ছার কথাও ফুটে উঠেছে।

তবে গানটির সবচেয়ে বড় চমক এসেছে শেষদিকে। ‘পাবলো’র শেষ অংশে শোনা গেছে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের কণ্ঠ। হানিয়ার উদ্দেশে দেওয়া এক বার্তায় তাঁকে সমর্থনও জানিয়েছেন রাখি।

রাখি বলেন, ‘হানিয়া, আমার প্রিয়, এত টেনশন নিয়ো না! তুমি স্বর্গীয় সুন্দরী। তোমার মুখে একটা জেল্লা আছে। মানুষ তোমার সৌন্দর্যে ঈর্ষান্বিত। তুমি একজন সিংহী, তাই ভয় পেয়ো না। তাদের মোকাবিলা করো এবং সামনে এগিয়ে যাও।’

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের এই অপ্রত্যাশিত উপস্থিতি প্রকাশের পর থেকেই আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রচারে সক্রিয় হয়েছেন রাখি। ভিডিও প্রকাশ করে হানিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

এদিকে হানিয়ার গানের অভিষেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা। ইয়ুমনা খান, মাহিরা খান ও হিনা আফ্রিদিসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শহরের সমকাল ব্যুরো…

নওগাঁয় ঘর থেকে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খোর্দ কালনা উত্তরপাড়া গ্রাম…

চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুনের চেষ্টা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে…

ব্রিকস এড়িয়ে নিউইয়র্কমুখী বাংলাদেশ, কতটা বিবেচনায় জাতীয় স্বার্থ?

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে দেশের পররাষ্ট্রনীতির কৌশল ও অগ্রাধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই…

তিস্তা মহাপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের আগ্রহ, সফরে মার্কিন প্রতিনিধিরা

বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ ক্রমেই বাড়ছে। গত দুই মাসে রংপুর ও তিস্তা অঞ্চল সফর করেছে যুক্তরাষ্ট্রের তিনটি পৃথক প্রতিনিধি দল। বাংলাদেশ পানি…

‘আতঙ্ক, বিভ্রান্তি আর বুক কাঁপানো ভয়’: ওয়াশিংটন থেকে নাইন-ইলেভেনের প্রতিবেদন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নাইন-ইলেভেনের ভয়াবহ সন্ত্রাসী হামলা বদলে দিয়েছিল বিশ্বকে। সেই দিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী ছিলেন অস্ট্রেলিয়ার এক তরুণ সাংবাদিক। ২৫ বছর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au