বিশ্ব

আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

  • 1:47 pm - September 23, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
অপ্রতিমকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না: মা।

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা ড. নাহিদা বেগম। তিনি বলেছেন, নিজের সন্তানকে কোনোভাবেই অপরাধী বানানোর চেষ্টা মেনে নেবেন না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালে তিনি এসব কথা বলেন।

ড. নাহিদা বেগম বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে তার ছেলে অপ্রতিমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে তার সন্তানকে দায়ী করার চেষ্টা চলছে। তিনি বলেন, অপ্রতিম এসব বিষয়ে কিছুই বোঝে না। তার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা হলে তিনি তা কখনোই মেনে নেবেন না।

তিনি আরও বলেন, তিনি শুধু নিজের ছেলের হত্যার বিচার চান না, হত্যাকাণ্ডে জড়িতরা ভবিষ্যতে কারও সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেটিও নিশ্চিত করা প্রয়োজন। তার ভাষায়, যারা অপ্রতিমকে হত্যা করেছে, তারা কারাগার থেকে বের হলে আরও অনেক শিশুর জীবন নষ্ট করতে পারে। তাই তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

অপ্রতিমের মা জানান, ২০২৫ সালের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করার সময় বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কারণে যদি তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তাহলে সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

নাহিদা বেগম বলেন, তার কোনো অপরাধ থাকলে তার বিচার হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি তার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি তিনি মেনে নেবেন। কিন্তু তার কোনো কাজের শাস্তি তার ছেলেকে কেন পেতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি আরও বলেন, অপ্রতিমকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে যেন সে অভিযুক্তদেরই একজন ছিল। অথচ তার দাবি, অপ্রতিম ছিল নিষ্পাপ ও ছোট একটি শিশু এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সে কিছুই জানত না।

এ সময় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা তারেক আবদুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au