বাংলাদেশ

আজমুল হত্যার বর্ণনা দিলেন খুবির সাবেক শিক্ষার্থী

  • 2:45 pm - September 23, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
আজমুল হোসেন।

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ক্যাশ অফিসার হাসনাত হাবিব রিফাত। তার দেওয়া তথ্য অনুযায়ী, আজমুলকে মারধরের সময় ঘটনাস্থলে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নাজমুল হক জানান, মঙ্গলবার রাতে রিফাত খুলনা মহানগর হাকিম-৪ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতের বিচারক ইব্রাহিম খলিল তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিফাত ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক শিক্ষার্থী প্রতাপ সরকার একই মেসে আজমুলের সঙ্গে থাকতেন। ঘটনার রাতে তারা আজমুলকে মারধরে অংশ নেন বলে জবানবন্দিতে উঠে এসেছে। এ সময় খবর পেয়ে খানজাহান আলী হলের গেটের সামনে থাকা জুস দোকানের মালিক তারেক হাসান রুবেলও ওই মেসে গিয়ে মারধরে অংশ নেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আজমুলকে মারধরের সময় রিফাত, রুবেল ও প্রতাপসহ মোট আটজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। রিফাতের দেওয়া তথ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে আজমুল ছাদ থেকে নিচে পড়ে যান।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনের কেউই মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে তাদের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পুলিশ হেফাজতে থাকা প্রতাপ ও রুবেলকে বুধবার দুপুরে আদালতে হাজির করা হতে পারে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিষয়ক প্রযুক্তি বিভাগের ২০১৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী হাসনাত হাবিব রিফাত, কৃষি প্রযুক্তি বিভাগের ২০১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী প্রতাপ সরকার এবং খানজাহান আলী হলের গেটের সামনে রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল।

সোমবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি গ্রাম থেকে হাসনাত হাবিব রিফাতকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬। পরদিন মঙ্গলবার দুপুরে খানজাহান আলী হলের গেটের সামনে থেকে রুবেলকে আটক করা হয়। পরে বরিশালের উজিরপুর থেকে প্রতাপ সরকারকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ও হরিণটানা থানা পুলিশের বিশেষ দল।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, আজমুল হত্যার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করেন। পরে পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজনদের আটকের সহযোগিতা চাওয়া হলে রিফাত ও রুবেলকে আটক করে হরিণটানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতাপ সরকারের অবস্থান শনাক্ত করা হয়। পরে বরিশালের উজিরপুর থেকে তাকে আটক করে খুলনায় এনে হরিণটানা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুল হোসেনকে মেস ভবনের চতুর্থ তলা ও ছাদে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমুল নিজে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন, নাকি মারধরের পর তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেটি এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au