কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর)…
বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৭১ কোটি ইউরোর বেশি অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বড় একটি অংশ আফ্রিকার সংকটকবলিত জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের এক্স অ্যাকাউন্টে এ ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। নিউইয়র্কের গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল বাতিল হওয়ার পর সেখানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। পরে ভিডিও বার্তায় তিনি ইইউর নতুন মানবিক সহায়তার ঘোষণা দেন।
উরসুলা ভন ডার লেয়েন বলেন, সংঘাত, চরম আবহাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নতুন সহায়তার অর্থ বিশেষ করে আফ্রিকার বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং তাদের আশ্রয় দেওয়া স্থানীয় সম্প্রদায়গুলোর প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, সাব-সাহারান আফ্রিকায় অভিবাসনসংক্রান্ত বিভিন্ন কর্মসূচির জন্য ৩৮ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে। এই অর্থের আওতায় ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষা, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া এবং পুনর্বাসনে সহায়তা করা হবে।
এ ছাড়া সংঘাত, খাদ্যসংকট, অপুষ্টি ও জলবায়ুজনিত দুর্যোগের কারণে তৈরি হওয়া ক্রমবর্ধমান মানবিক চাহিদা মোকাবিলায় সাব-সাহারান আফ্রিকার জন্য আরও ৯ কোটি ৭০ লাখ ইউরো দেওয়া হবে। কঙ্গো ও আশপাশের দেশগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবিলায়ও এই অর্থের একটি অংশ ব্যবহার করা হবে।
কঙ্গোতে ইবোলা মোকাবিলা ও ভবিষ্যৎ প্রস্তুতি জোরদারে আলাদাভাবে ৭৫ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে সংঘাত, মানবিক সংকট ও পরিবেশগত পরিবর্তনে ক্ষতিগ্রস্ত গ্রেট লেকস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দেওয়া হবে ১ কোটি ইউরো।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড ও লেবাননের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ১০ কোটি ৩০ লাখ ইউরো এবং ইউক্রেনের মানবিক সহায়তা ও জরুরি প্রস্তুতির জন্য ৫ কোটি ২০ লাখ ইউরো বরাদ্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন চলাকালে ইইউ নতুন তিনটি ‘গ্লোবাল গেটওয়ে’ বিনিয়োগের ঘোষণাও দিয়েছে। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকার স্বাস্থ্য ও পুষ্টি খাতে বেসরকারি বিনিয়োগে সহায়তার জন্য ইইউর একটি গ্যারান্টি, কলম্বিয়ায় টিকা ও জৈবিক ওষুধ উৎপাদন বাড়াতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ঋণ এবং ইথিওপিয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ৬ কোটি ইউরোর বিনিয়োগ রয়েছে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচিতে তারা মোট ২৫ লাখ ইউরো বরাদ্দ করেছে। নতুন অর্থায়নের মাধ্যমে সংঘাত, দুর্যোগ, বাস্তুচ্যুতি, খাদ্যসংকট ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জরুরি প্রয়োজন মোকাবিলায় সহায়তা আরও বাড়ানো হবে।
সুত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au