বাংলাদেশ

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক

  • 12:16 am - October 04, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: সংগৃহীত

গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ সময় কারখানার ভেতরে আটকা পড়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ৭০ শ্রমিক। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ডেগেরচালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।

তিনি বলেন, আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় ভেতরে আটকা পড়ে ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে জানিয়ে সাইদুল আলম চৌধুরী বলেন, কারখানার আশপাশে পুকুর বা পানির কোনো উৎস ছিল না। পাশাপাশি কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই শাখার আরও খবর

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন…

মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, প্রমাণের দাবি শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগা চোট নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই চোটের ঘটনা…

সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কোনো অপশক্তি সফল হবে না: ফরহাদ হোসেন আজাদ

দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কোনো অপশক্তি সফল হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৩ অক্টোবর)…

এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের, হাত না মেলানোয় আলোচনায় ফাইনাল

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সোনার পদক জিতেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেছে শ্রেয়স আয়ারের দল। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে…

ওহাইওতে হিন্দু মন্দিরে ইট নিক্ষেপের অভিযোগ, সিসিটিভি ফুটেজ প্রকাশ

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি হিন্দু মন্দিরে ইট নিক্ষেপের অভিযোগ উঠেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (HAF) জানিয়েছে, রিচমন্ড হাইটসের শ্রী স্বামীনারায়ণ ভাদতাল ধাম হিন্দু মন্দিরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা…

বাংলাদেশে হিন্দু সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন, নতুন সুযোগ পেলেন নারীরা

বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে ছেলে থাকলে মেয়েদের পারিবারিক সম্পত্তিতে সরাসরি উত্তরাধিকার প্রতিষ্ঠার সুযোগ নেই। তবে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নতুন একটি আইনি সুযোগ তৈরি করেছে সরকার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au