বাংলাদেশ

রাজধানীর দুই স্কুলের ফটকে ঝুলছে বোমা!

  • 11:40 am - November 15, 2026
  • পঠিত হয়েছে:৮ বার
রাজধানীতে স্কুলের প্রধান ফটকে বোমা সদৃশ দুটি বস্তু। ছবি: সংগৃহীত

রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে বোমাসদৃশ বস্তু ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে একদল যুবক এসে স্কুল দুটির ফটকে এসব বস্তু রেখে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান দুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্লবী এলাকায়। এর মধ্যে পল্লবী থানাধীন সিদ্দিক মেমোরিয়াল জুনিয়র স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে দুটি বোমাসদৃশ বস্তু ঝুলিয়ে রাখা হয়।

একই রাতে বালুঘাট স্কুলের প্রধান ফটকেও বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে একদল যুবক এসে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সামনে এসব বস্তু রেখে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. রিফাত গণমাধ্যমকে বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, কোন এলাকায় ঘটনাটি ঘটেছে এবং পলিথিনের ব্যাগে কী ধরনের বস্তু রাখা হয়েছে, তা সরেজমিনে না দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে এ ধরনের বস্তু রাখার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত বস্তুগুলোর প্রকৃতি শনাক্ত ও জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

আইন নিজের হাতে তুলে নিচ্ছেন যুবদল নেতা নয়ন, কোথায় পাচ্ছেন এত সাহস?

ভাস্কর দত্ত :  রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটকে তৎপর হয়ে উঠেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। একের পর এক ব্যক্তিকে আটক করে পুলিশের…

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au