সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলায় পৌঁছানোর পর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে আখাউড়া স্থলবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জাহাঙ্গীর কবির নানক ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা। বিকেলে তাঁদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে যেসব স্থলবন্দরের নাম আলোচনায় রয়েছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম। তবে প্রতিনিধি দলের আগমন ও স্থলবন্দর পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলায় আসার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টার দিকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান নেওয়ার প্রস্তুতি ছিল। পরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের নেতারা ভারতে চলে গেছেন। তাঁদের কাছে খবর রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশপথ ব্যবহার করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল প্রবেশের চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের নেতা-কর্মীরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থানের কারণে এলাকায় সতর্কতা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au