অস্ট্রেলিয়া

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: পরওয়ার

ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

  • 4:08 am - November 26, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি প্রতিবেদনটিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, এটি কাকতালীয় ঘটনা নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা।

প্রতিবেদনে ডা. শফিকুর রহমানের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রতিবেদন প্রকাশের আগে ডা. শফিকুর রহমানের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাঁর বক্তব্য না নিয়েই তিনি জবাব দেননি বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

ফিলিস্তিন ইস্যুতে ডা. শফিকুর রহমানের অবস্থান তুলে ধরে বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণেরও। এই অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যমূলক বিকৃতি। তাঁর দাবি, ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের হামলার বিরোধী।

প্রতিবেদনটির ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, পুরো প্রতিবেদনটি একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রশংসামূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক বলে জানা গেছে। তবে পাঠকদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ হিসেবে উপস্থাপন করে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষ্য, এটি পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই পুনরাবৃত্তি।

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি জামায়াতে ইসলামীর বিশ্বাসের কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সেই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স হতে পারে না। তিনি ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় দলটি সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ারের এসব বক্তব্য ও অভিযোগ তুলে ধরা হয়েছে।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au