বিনোদন

তৃতীয় সংসারেও বিচ্ছেদ! সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানালেন ন্যান্সি

দীর্ঘদিনের স্মৃতি ও একসঙ্গে পথচলার ইতি টেনে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

  • 12:26 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির।ছবি: সংগৃহীত

গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘদিনের একসঙ্গে পথচলা, স্মৃতি ও নানা অভিজ্ঞতার পর দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন ন্যান্সি। পোস্টে তিনি জানান, মেহেদী ও তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে পথচলা একসময় তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। দীর্ঘদিন একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা নিজেদের ভবিষ্যৎ আলাদা পথে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ন্যান্সি পোস্টে তাঁদের নিয়ে যাঁরা উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিষয়টি বোঝার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন।

জীবন নিজস্ব গতিতে এগিয়ে যায় উল্লেখ করে সংগীতশিল্পী জানান, জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে শুরু করতে চান তিনি। এ সময় সব সময় পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। একই বছরের ২ সেপ্টেম্বর বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গানের সূত্রেই মহসিন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয় হয়েছিল। এটি ছিল সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময়ে মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছিলেন এই সংগীতশিল্পী। এবার ফেসবুক পোস্টের মাধ্যমে সেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানালেন ন্যান্সি।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au