অস্ট্রেলিয়া

২৫ নভেম্বরের বদলে ২৪ নভেম্বরেই অস্ট্রেলিয়া ছাড়লেন জামায়াত আমির, কেন?

  • 1:27 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
অস্ট্রেলিয়া সফর করলেন জামায়াত আমির শফিকুর রহমান।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। সফর শেষে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক আতিথেয়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

তবে তাঁর এই সফর ঘিরে অস্ট্রেলিয়ার ইহুদি ও হিন্দু সংগঠনগুলোর সমালোচনা দেখা দিয়েছে। হামাসের নেতাদের সম্পর্কে তাঁর অতীতের বক্তব্য, জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে দলটির অবস্থান প্রশ্নবিদ্ধ করেছে সংগঠনগুলো।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সরকারের কাছে জানতে চেয়েছে, ডা. শফিকুর রহমানকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলো কেন এবং তাঁর সফরের সময় সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন কি না।

ডা. শফিকুর রহমান ২০ নভেম্বর অস্ট্রেলিয়ায় পৌঁছান এবং ২৪ নভেম্বর সিডনি থেকে দেশটি ছাড়েন। সফর শেষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের আন্তরিক আতিথেয়তা তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষ লিখেন।

তিনি বলেন, ‘তাঁরা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন। তাঁরা বাংলাদেশকে স্বপ্নে দেখেন। তাঁরা বাংলাদেশের জন্য অবদান রাখতে চান।’

তিনি আরও বলেন, প্রবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া বাংলাদেশের দায়িত্ব।

জরুরি কাজ থাকায় মালয়েশিয়ায় তাঁর পূর্বনির্ধারিত এক দিনের সফর স্থগিত করার কথাও জানান ডা. শফিকুর রহমান। ভবিষ্যতে সেখানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে দেখা করার আশা প্রকাশ করেন তিনি।

অস্ট্রেলিয়ায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। বিশেষ করে হামাসের নেতাদের সম্পর্কে তাঁর অতীতের বক্তব্য এবং জামায়াতে ইসলামীর ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের অস্ট্রেলিয়া সফরের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তে অসংগতির অভিযোগ তুলেছেন।

তিনি ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরের অনুমতির সঙ্গে ইসরায়েলের সাবেক মন্ত্রী আয়েলেত শাকেদকে প্রবেশের অনুমতি না দেওয়া এবং ইসরায়েলি সংসদ সদস্য সিমখা রথম্যানের ভিসা বাতিলের সিদ্ধান্তের তুলনা করেন।

রবার্ট গ্রেগরি প্রশ্ন তুলে বলেন, ‘ইসরায়েলি রাজনীতিবিদদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, অথচ প্রকাশ্যে হামাসের সন্ত্রাসীদের প্রশংসা করেছেন এমন একজন রাজনৈতিক নেতাকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হচ্ছে কেন?’

সংগঠন দুটির অভিযোগ, হামাসের সাবেক নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ডা. শফিকুর রহমান তাঁকে প্রকাশ্যে বীর ও শহীদ হিসেবে প্রশংসা করেছিলেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও তিনি শোক প্রকাশ করেছিলেন।

অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও তাঁদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতাকে সমর্থন দিয়েছেন কিংবা এ ধরনের ঘটনার বিরুদ্ধে নীরব থেকেছেন, এমন ব্যক্তিদের স্বাগত জানানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংগঠন দুটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং পরবর্তী সময়ে দলটির কয়েকজন সাবেক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার বিষয়টিও তুলে ধরে।

ডা. শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা এবং তাঁর সফরের সময় সরকারের কোনো প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কি না, তা স্পষ্ট করার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

একদিন আগেই অস্ট্রেলিয়া ছাড়লেন কেন?

অস্ট্রেলিয়ায় সফরে বুধবার (২৫ নভেম্বর) তাঁর অস্ট্রেলিয়া ত্যাগ করার কথা ছিল। তবে সেই নির্ধারিত সময়ের এক দিন আগেই তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর ) বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে  বিদায় নেন।  তাঁকে বিদায়  জানাতে সমবেত হন কিছুসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

নির্ধারিত সফরসূচি শেষ হওয়ার আগেই মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

দলটির নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এসব তথ্য স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন সামনে এনেছে। পূর্বঘোষিত সরকারি উচ্চপর্যায়ের বৈঠকগুলো কি অনুষ্ঠিত হয়েছিল? হয়ে থাকলে অস্ট্রেলিয়া সরকারের কোন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির? আর অনুষ্ঠিত না হয়ে থাকলে, কী কারণে সেই কর্মসূচি বাস্তবায়িত হয়নি?

সফরের আগে জামায়াতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দেওয়া হলেও সফর-পরবর্তী বিস্তারিত বিবরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম বা বৈঠকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’ তাঁর ভিসা প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদন প্রকাশ করেছ, জামায়াতের একজন দায়িত্বশীল নেতা জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠক দেশে দ্রুত ফেরার অন্যতম কারণ। তবে ২৫ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত সংলাপের কোনো সময়সূচি নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি প্রতিবেদনটিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেন। একই সঙ্গে প্রতিবেদনটি প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ওটিএন বাংলার অনুসন্ধানে জামায়াতে ইসলামীর অস্ট্রেলিয়া সফর নিয়ে পূর্বঘোষিত কর্মসূচি ও সফর-পরবর্তী বিবরণের মধ্যে অসংগতি উঠে এসেছে। অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দেওয়া হলেও পরবর্তী সময়ে দলটি সেই বৈঠকের কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ প্রকাশ করেনি।

পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই সফর শেষ করার বিষয়েও সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এসব অসংগতি জনমনে যৌক্তিক প্রশ্ন তৈরি করছে-জামায়াতে ইসলামী কি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? নাকি সফরের প্রকৃত চিত্র আড়াল করা হচ্ছে? বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব এখন দলটিরই।

 

সুত্রঃ ওটিএন বাংলার প্রাপ্ত তথ্য, theaustraliatoday

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au