সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি ছেড়ে পলিন হ্যানসনের নেতৃত্বাধীন ওয়ান নেশন পার্টিতে যোগ দিয়েছেন সিনেটর লিয়া ব্লাইথ। তাঁর যোগদানের ফলে দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে প্রথম সিনেটর পেল দলটি। একই সঙ্গে দেশটির সিনেটে ওয়ান নেশনের প্রতিনিধিত্ব বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ ঘোষণা দেওয়া হয়। এই দলবদল অস্ট্রেলিয়ার কোয়ালিশন এবং বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। লিয়া ব্লাইথ বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির নেতৃত্বেও ছিলেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে অবসর নেওয়া সিনেটর সাইমন বার্মিংহামের স্থলাভিষিক্ত হিসেবে সিনেটে প্রবেশ করেন লিয়া ব্লাইথ।
দল পরিবর্তনের সিদ্ধান্ত ব্যাখ্যা করে তিনি বলেন, অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা লিবারেল পার্টির রয়েছে, এমন বিশ্বাস তিনি হারিয়ে ফেলেছেন।
ব্লাইথ বলেন, ‘অ্যালবানিজ সরকার দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন আর বিবেকের কাছে দায়বদ্ধ থেকে অস্ট্রেলীয়দের বলতে পারছি না যে, লিবারেল পার্টি এই দেশকে রক্ষা করতে পারবে।’
তিনি আরও বলেন, অন্য রাজনৈতিক দলগুলো যেসব বিষয় এড়িয়ে গেছে, ওয়ান নেশন সেসব বিষয় মোকাবিলা করতে প্রস্তুত। দেশের গতিপথ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ধারণাও দলটির রয়েছে।
ব্লাইথের ভাষায়, ‘আমাদের দেশের সামনে থাকা অস্বস্তিকর সত্যগুলোর মুখোমুখি হতে ওয়ান নেশন কখনো পিছপা হয়নি। দেশের গতিপথ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সাহসী ধারণা একমাত্র এই দলটিরই রয়েছে।’
সরকারি ব্যয়, অভিবাসন নীতি এবং নিট শূন্য কার্বন নিঃসরণ নীতিরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, এসব নীতি অস্ট্রেলীয়দের জীবনযাত্রার মান ও স্বাধীনতার ওপর প্রভাব ফেলছে।
তিনি বলেন, ‘আমি চাই, আমাদের সন্তানেরা নিজেদের দেশ নিয়ে গর্ববোধ করে বড় হোক। তাদের এমন স্বাধীনতা ও সুযোগ থাকুক, যার মাধ্যমে তারা আরও ভালো জীবন গড়ে তুলতে পারবে।’
ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন লিয়া ব্লাইথকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, লিবারেল পার্টির প্রতি হতাশ হয়ে পড়া সাবেক সমর্থকদের কাছে ব্লাইথের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবে বিবেচিত হবে।
টুজিবি রেডিওকে পলিন হ্যানসন জানান, ব্লাইথ নিজেই ওয়ান নেশনে যোগ দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। দলটির পক্ষ থেকে তাঁকে দলে ভেড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ওয়ান নেশনে ব্লাইথের যোগদান ঘটল দেশটির ন্যাশনালস পার্টির সাবেক নেতা বার্নাবি জয়েস দল।
সুত্রঃ theaustraliatoday
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au