বাংলাদেশ

৩০ কর্মকর্তা নজরদারিতে, গোপালগঞ্জ নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী?

  • 4:32 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৮১ বার
হামলার পর গত ১৭ই নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার চিত্র। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকারের সতর্কতা যেন কাটছেই না। সাম্প্রতিক সহিংসতার পর নতুন করে অস্থিরতার আশঙ্কায় পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা এখনই চালু হচ্ছে না। বন্ধ রয়েছে ট্রেন যোগাযোগও। এর বাইরে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব মিলিয়ে সহিংসতার ঘটনার পর গোপালগঞ্জের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী মাসে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে হামলা, ভাঙচুর ও নাশকতার আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ পরিস্থিতিতে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সাম্প্রতিক সহিংসতার পর তাঁদের ভূমিকা ও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগুনে পুড়ছে এমপি জিলানীর বাড়ির সম্মুখভাগ। ছবি : সংগৃহীত

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।

অন্যদিকে গত ১৫ নভেম্বরের সহিংসতার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ট্রেন চালুর পরিকল্পনা নেই। অথচ ট্রেনে ঢাকায় যাতায়াত তুলনামূলক কম খরচে ও কম সময়ে করা যায়। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

একই অবস্থা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে এ দুই এলাকার কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে থানা দুটি দ্রুত চালুর দাবি উঠলেও কবে নাগাদ সেবা স্বাভাবিক হবে, তা নিশ্চিত নয়।

সরকারের একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ করা অর্থের জানুয়ারি-মার্চ মেয়াদের তৃতীয় কিস্তি গোপালগঞ্জে ছাড় করা হবে না।

এ সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সহিংসতার দায়ে ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকারি বরাদ্দ স্থগিতের সিদ্ধান্তে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়তে পারেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানিয়েছেন, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি। এতে আরও সময় লাগবে। ট্রেন চলাচলও দ্রুত চালু হওয়ার সম্ভাবনা নেই।

গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও কৌশিক আহমেদ বলেন, এসব বিষয়ে তাঁর জানা নেই। তবে খুব দ্রুত ট্রেন যোগাযোগ চালু হচ্ছে না বলে মনে হচ্ছে। এ বিষয়ে রেলপথ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au