বাংলাদেশ

শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন; অস্থিরতার কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

  • 7:38 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
বিক্ষোভের সময় সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। তিনি জানান, বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা আহত হয়েছেন।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়াসহ বেশ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au