বাংলাদেশ

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে টায়ার জ্বালিয়ে আগুন

রাজগঞ্জ শাখার সাইনবোর্ডের নিচে আগুন দেওয়ার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি; নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

  • 8:18 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
ময়মনসিংহের রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শাখার নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের রাজগঞ্জ শাখাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়িতে অবস্থিত। আগুন দেওয়ার ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন উৎপল কর নামের এক ব্যক্তি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’। ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে এবং ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়।

শাখাটির ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান জানান, রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ব্যাংকের সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au