বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো এইচ-১বি ভিসাধারীকে

কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে নতুন করে কর্মভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম; অন্য দেশে স্থানান্তরে রাজি না হলে ৩১ ডিসেম্বর চাকরির শেষ দিন হবে কর্মীদের।

  • 1:32 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজার হাজার ভিসাধারীকে।ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীকে দেশটি ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার অথবা আইবিএমের অন্য কোনো কার্যালয়ে স্থানান্তরিত হওয়ার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে নতুন করে কর্মভিসা ও গ্রিন কার্ডের জন্য স্পন্সরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় এসব কর্মী অনিশ্চয়তায় পড়েছেন।

বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী নিয়ে পরিচালিত আইবিএমের কনসাল্টিং বিভাগের এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীরা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। বিশেষ করে হাজার হাজার ভারতীয় প্রযুক্তি পেশাজীবী নতুন করে সংকটে পড়েছেন।

প্রভাবিত কর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার স্পন্সরশিপ না পেলে অন্য কোনো দেশে বদলি হয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে তাঁদের তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছে প্রতিষ্ঠানটি। যারা অন্য দেশে স্থানান্তরিত হতে রাজি হবেন না, তাঁদের জন্য ৩১ ডিসেম্বর হবে চাকরির শেষ কর্মদিবস। এ ক্ষেত্রে তাঁদের তিন মাসের বেতন সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ বা বিচ্ছেদকালীন সুবিধা দেওয়া হবে।

আইবিএম জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজন, দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদার পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এত দিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য চালু এইচ-১বি ভিসাব্যবস্থার ওপর নির্ভর করত আইবিএম। তবে কয়েক বছর ধরেই এ ধরনের কর্মীর চাহিদা কমছিল।

ওই কর্মকর্তা বলেন, দক্ষ কর্মীর সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইবিএম কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব বিভাগের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কর্মভিত্তিক অভিবাসননীতি কঠোর করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের প্রভাবেও প্রযুক্তি খাতে নিয়োগ ও ভিসা স্পন্সরশিপের নীতিতে পরিবর্তন আসছে।

৩ লাখ অভিবাসীর মেডিকেয়ার সুবিধা বাতিলের শঙ্কা

এদিকে যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ বৈধ অভিবাসী ২০২৭ সাল থেকে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। নতুন আইনের কারণে তাঁদের এই সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সুবিধা হারানোর তালিকায় রয়েছেন বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা। তাঁদের মধ্যে এমন ব্যক্তিও আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত।

এ ছাড়া শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন। তাঁদের অনেকেই মেডিকেয়ার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্ত পূরণ করেছেন। কেউ কেউ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচিতে কর ও অর্থ দিয়ে আসছেন।

ফলে একদিকে আইবিএমের ভিসা স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্তে বিদেশি প্রযুক্তি কর্মীদের চাকরি ও যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে নতুন আইনের কারণে কয়েক লাখ বৈধ অভিবাসীর স্বাস্থ্যসেবা সুবিধা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

২৭ মাসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, কীভাবে চলছে শেখ হাসিনার জনসংযোগ?

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশের বাইরে থেকেও দলের…

গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সেলিম মিয়া নামের ওই কর্মকর্তাকে ময়মনসিংহ নগরের ২…

চুরি শৈশব: বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতিল জরুরি কেন

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আইনের বিশেষ বিধানের সুযোগে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের পথ খোলা থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাল্যবিবাহের…

গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের বেশির ভাগ সেবা

গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের জন্য মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনার পর জেলায় টানা নয় দিন ধরে…

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ১৮ এর আগেই বিয়ে প্রায় ৪৭ শতাংশ

বাল্যবিবাহের হার সামান্য কমলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ…

নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাঙ্কসগিভিং ডে ঘিরে ছুটির আমেজের মধ্যে ঝড়ের কারণে বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। পাশাপাশি নিউইয়র্কসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au