রাত পোহালেই বিসিবি নির্বাচন
মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…
তিন বছর আগে শেষবার জাতীয় দলের সাদা পোশাকে দেখা গিয়েছিল এনামুল হক বিজয়কে। সেই হারিয়ে যাওয়া পথ আবার খুঁজে পেতে চলেছেন তিনি। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর এখন সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ টাইগারদের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তনের আভাস মিলেছে। ওপেনিংয়ে আসছে নতুন মুখ বিজয়, পেস আক্রমণেও দেখা যেতে পারে তরুণ মুখ তানজিম হাসান সাকিবকে। হোয়াইটওয়াশ এড়াতে নতুনভাবে সাজানো একাদশ নিয়েই লড়াইয়ে নামছে বাংলাদেশ। কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
সোমবার চট্টগ্রামের মাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম টেস্টে উদ্বোধনী জুটিতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দুই ইনিংসে ৩১ ও ১৩ রান তুলে হতাশ করেন তারা। এই ব্যর্থতার পরই স্কোয়াডে যুক্ত করা হয় ফর্মে থাকা এনামুল হক বিজয়কে।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্ম দেখানো বিজয়ের কাঁধেই ওপেনিংয়ের দায়িত্ব তুলে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিজয় একাদশে ঢুকলে জয় এবং সাদমানের মধ্যে একজনের জায়গা হারানো প্রায় নিশ্চিত। তিন নম্বরে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে দলীয় সর্বোচ্চ ৬০ রান আসে তার ব্যাট থেকে। এবার আরও বড় ইনিংস খেলে দলকে এগিয়ে নিতে হবে তাকে। লাল বলের নির্ভরতার নাম মুমিনুল হকও দলের জন্য বড় ইনিংসের অপেক্ষায়।
অনভ্যস্ত ছন্দে থাকা মুশফিকুর রহীমের সামনে রয়েছে নিজের নামের প্রতি সুবিচার করার চ্যালেঞ্জ। পাশাপাশি তরুণ উইকেটকিপার জাকের আলী অনিককেও দায়িত্ব নিতে হবে ব্যাট হাতে। মেহেদী হাসান মিরাজ প্রথম টেস্টে বল হাতে কার্যকর হলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। এবার ব্যাটে-বলে দুই ভূমিকাতেই আলো ছড়ানোর প্রত্যাশা তার কাছে। স্পিন আক্রমণে মিরাজের সঙ্গী হয়ে থাকবেন তাইজুল ইসলাম। পিএসএলে খেলতে গিয়ে নাহিদ রানা অনুপস্থিত থাকায় পেস আক্রমণের ভার পড়ছে হাসান মাহমুদ ও খালেদ আহমেদের ওপর। সেইসঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা তানজিম হাসান সাকিবও সুযোগ পেতে পারেন একাদশে।
সবকিছু মিলিয়ে বাংলাদেশ একাদশে আসছে এক বড় পরিবর্তনের ছোঁয়া। আর হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে নিজেদের সেরাটা উজাড় করেই খেলতে হবে শান্ত-শিষ্যদের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au