খেলা

মোহামেডানের ক্যাপ্টেন হয়ে বিপদে তাওহীদ হৃদয়

  • 4:15 am - April 28, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার

ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দিকে এসেও নিজেকে সামলে রাখতে পারলেন না তাওহীদ হৃদয়। একের পর এক সুযোগ পেয়েও আচরণে পরিবর্তন আনতে ব্যর্থ হলেন তিনি। এবার আর ছাড় নেই, বিসিবি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে আচরণবিধি ভাঙায় হৃদয়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি গুনতে হবে জরিমানাও। ফলে ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামার সুযোগ থাকছে না তার।

চলতি লিগে হৃদয়ের শাস্তি নিয়ে নাটক কম হয়নি। প্রথমে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে কড়া ভাষায় মন্তব্য করে আরও এক ম্যাচের শাস্তি ডেকে আনেন নিজের কপালে।

মোহামেডানের চাপে পরে পরে বিসিবির আম্পায়ার্স বিভাগ হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করে। সেই শাস্তি ভোগের পরই আবার জটিলতা বাধে। আম্পায়ার সৈকত সিদ্ধান্তের প্রতিবাদে বিসিবি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। পরে নিজেদের ভুল স্বীকার করে আম্পায়ার্স বিভাগ, আর সিসিডিএমও এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখে। যদিও তখন হৃদয় আরও দুটি ম্যাচ খেলে ফেলেছিলেন।

এই অবস্থায় হৃদয়ের বাকি শাস্তি নিয়ে আবার বিসিবিতে আলোচনা হয়। তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা দাবি জানান যেন হৃদয়ের নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়। এরপর বিসিবি সিদ্ধান্ত দেয়, হৃদয়ের বাকি শাস্তি আগামী মৌসুমে কার্যকর হবে। অর্থাৎ চলতি মৌসুমে তিনি খেলতে পারবেন নির্বিঘ্নে।

কিন্তু সেই বাড়তি সুযোগ কাজে লাগাতে পারেননি হৃদয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের আউটের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠেই প্রতিবাদ করেন। উইকেটে দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষণ। ম্যাচ শেষে ১০ হাজার টাকা জরিমানা এবং আরও এক ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। আগের ৭ পয়েন্ট মিলে ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় নিয়ম অনুযায়ী চার ম্যাচের নিষেধাজ্ঞা এসে পড়ে।

ফলে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হবে মোহামেডানকে। সুযোগ পেয়েও নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারার বড় মাশুলই দিতে হচ্ছে তাওহীদ হৃদয়কে।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au