রাত পোহালেই বিসিবি নির্বাচন
মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…
তাইজুলের ফাইফার ও অভিষিক্ত তানজিম সাকিবের ৩উইকেটের বদৌলতে,প্রথমদিন অনেকটা দাপটের সাথেই শেষ করলো বাংলাদেশ।জিম্বাবুয়ে প্রথম দিন শেষে বোর্ডে ২২৭ রান তুলে ৯ উইকেট হারিয়ে।তবে প্রথম দিন শেষে শিরোনামটা হতে পারতো ভিন্ন যদি না তাইজুল-নাঈম জিম্বাবুয়েনদের চেপে না ধরতো,কেননা একটা সময় জিম্বাবুয়ে বোর্ডে ১৭৭ রান তুলে কেবল ২ উইকেট হারিয়ে,কিন্তু এরপরের ৫০ রান তুলতেই জিম্বাবুয়ের নেই ৭ উইকেট।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুটা মন্দ ছিল না তাদের। দুই ওপেনার ব্রেইন বেনেট ও বেনকারেন মিলে প্রথম উইকেটে ৪১ রানের জুটি গড়েন। তবে অভিষেক ম্যাচেই নিজের জাত চেনান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ২১ রান করা বেনেটকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে এনে দেন প্রথম সাফল্য।
এরপর নিক ওয়েলসের সঙ্গে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন বেন কারেন। কিন্তু দলীয় ৭২ রানে স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে থেমে যায় কারণের ইনিংস। তিনি ৫০ বল খেলে সংগ্রহ করেন ২১ রান। এরপর শন উইলিয়ামসের সঙ্গে উইকেটে সেট হওয়ার চেষ্টা করেন ওয়েলস।
দুজন মিলে বেশ কিছুটা সময় পার করে দেন এবং তুলে নেন ফিফটি। তবে দুর্ভাগ্যজনকভাবে ওয়েলসকে পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। তখনও জিম্বাবুয়ের ইনিংস দেখেশুনেই এগোচ্ছিল।
তবে এরপর থার্ড সেশন থেকেই গল্পটা বদলে যেতে শুরু করে।স্পিন জাদু দেখাতে থাকেন তাইজুল ইসলাম। তার দারুণ বোলিংয়ের কাছে একের পর এক ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৩৯ রানের ব্যবধানে ৭টি উইকেট হারায় সফরকারীরা। এরভাইন করেন মাত্র ৫ রান, উইলিয়ামস থামেন ৬৭ রানে। মাসাকাদজা ১৫, ভিনসেন্ট ৮ আর ওয়েলসের সংগ্রহ ছিল ৫৪ রান। একেবারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এনগারাভা।
দিনের শেষ সেশনে সিগা ১৮ ও মুজারাবানি ২ রানে অপরাজিত থেকে কোনোভাবে দিন শেষ করেন। ৯ উইকেট হারিয়ে ২২৭ রানে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে দিনটি ছিল তাইজুলের। তার ঘূর্ণিতে নাকানি-চুবানি খেয়েছে সফরকারীরা, আর সাকিবের অভিষেকটাও মনে রাখার মতো হলো।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au