খেলা

সালাহর কাছে প্রিমিয়ার লিগের ট্রফি বিশেষ কিছু

  • 3:13 am - April 29, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার

পাঁচ বছর আগের সেই দিনটা মনে আছে মোহাম্মদ সালাহর। লিভারপুল যখন ইতিহাসের ১৯তম লিগ শিরোপা জেতে। তখন চারপাশ ছিল শুনশান। স্টেডিয়ামে দর্শকেরা ছিলেন না, উচ্ছ্বাস ছিল না। কিন্তু এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। হটস্পারের বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর অ্যানফিল্ড যেন উৎসবের নগরীতে পরিণত হয়। কোচ আর্নে স্লট আর দলের তারকারা প্রায় এক ঘণ্টা মাঠেই কাটান সমর্থকদের ভালোবাসায় ভেসে।

ম্যাচ শেষে সালাহ বলেন, ‘‘ভক্তদের সামনে শিরোপা জেতার এই আনন্দই আলাদা। এটা ২০২০ সালের তুলনায় ১০০ গুণ ভালো। আমরা এখন একটা নতুন দল, তবুও আবার দেখিয়ে দিলাম—আমরা পারি। এটা সত্যিই অসাধারণ অনুভূতি।

এদিন নিজের ২৮তম লিগ গোলটি করে আরেক ইতিহাস গড়েছেন সালাহ। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলে তিনি এখন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বিদেশি গোলদাতা।

কোচ স্লটের প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে। সালাহ বলেন, ‘‘তিনি খুবই সৎ। যদিও ডাচরা সাধারণত একটু কঠিন প্রকৃতির হয়। তিনি আমাদের জীবনটা অনেক সহজ করে দিয়েছেন। আমি খুশি যে অ্যানফিল্ডেই এই শিরোপা জিতেছি।’’

নিজের ভূমিকার পরিবর্তন নিয়েও খোলামেলা কথা বলেন সালাহ, ‘‘এখন আর আমাকে খুব বেশি ডিফেন্স করতে হয় না। আমি বলেছিলাম, ‘ডিফেন্সে আমাকে একটু বিশ্রাম দিন, আক্রমণে আমি সব উজাড় করে দেব।’ তিনি তা শুনেছেন, আর ফলাফল এখন সবাই দেখতে পাচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘প্রিমিয়ার লিগে খেলতে গেলে কিছুটা রক্ষণে সাহায্য করতেই হয়। তবে আমি বলেছিলাম, আক্রমণে যদি একটু ঝুঁকি নিই, তাহলে পার্থক্য গড়ে দিতে পারব। আমার অ্যাসিস্টের সংখ্যাই তার প্রমাণ।

শেষদিকে সালাহ জানালেন, শিরোপা নিশ্চিত করার জন্য তিনি অপেক্ষা করছিলেন এক বিশেষ মুহূর্তের জন্য, ‘‘আমি চাইনি আর্সেনাল বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে চ্যাম্পিয়ন হই। আমি চাইছিলাম, মাঠে থেকেই, সমর্থকদের সামনে শিরোপা নিশ্চিত করতে। আজ সেই স্বপ্নপূরণ হয়েছে।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au