খেলা

এক পক্ষের চাপে অন্য পক্ষের কথা জানার সুযোগ হয় না: তাওহীদ হৃদয়

  • 3:29 am - April 30, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

অনেকটা আক্ষেপ নিয়েই তাওহীদ হৃদয় তার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন,
“প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয়না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেনো পারছি না তা নাহয় পরেই বলবো!!”

অনেক সময় অন্যের ভুল নিজের কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়। দেখা যায় অন্যের কথা চিন্তা করে সুখ-দুঃখ সহ অনেক কিছুই সহ্য করতে হয়। এটাই জীবনের অংশ। চলমান ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার সময় হৃদয় যা যা বিষয় মুখোমুখি হয়েছেন তার উপর ভিত্তি করে এমন উপলব্ধি করেছেন। এই ব্যাপারগুলো নিয়ে তিনি বলেছেন,

“নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেনো ছোট বা অপমানিত না হয় সেজন‍্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ‍্য করতে হয়ঃ- হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।

সবাই ধরে নিয়েছিল এবারের আসরে মোহামেডান মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গায় অনেক শক্তিশালী। এবং কি মাঠের বাইরে অনেক বিষয়ে কলকাঠি নাড়ার ক্ষমতা রাখে দলটি। তবে হৃদয়ের দাবি সম্পূর্ণ আলাদা। তার দাবি অনুযায়ী এবারের আসরের সবথেকে বেশি মাঠের বাইরে অলিখিত যুদ্ধে অংশ নিয়েছিল তার দল মোহামেডান। ব্যাপারটা এত বেশি বাড়াবাড়ি ছিল যে অন্য কোন দলকে এতটা মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে জিতা হয়নি যতটা না তার দলকে যেতে হয়েছে। এই বিষয় তিনি বলেছেন,

“এবারের প্রিমিয়ার লীগে ২২ গজের বাহিরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেলো মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতোটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতোটা মোহামেডান করেছে।”

সর্বশেষ মোহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাওহীদ হৃদয়। হৃদয়ের নিষিদ্ধ নিয়ে পুরো ক্রিকেট পাড়া গরম হয়ে গিয়েছিল। প্রথমে দুই ম্যাচ ব্যান, সেখান থেকে এক ম্যাচ ব্যান, সেখান থেকে আবার দুই ম্যাচ ব্যান এবং সর্বশেষ চার ম্যাচের জন্য ব্যান। এত নাটকীয়তার মধ্যেও দলকে পাশে পেয়েছেন হৃদয়। সেজন্য জানিয়েছেন ধন্যবাদ। বলেছেন,
“মোহামেডানের কর্তৃপক্ষ প্রত‍্যেকটি ম‍্যাচে আমাকে উপস্থিত রাখার জন‍্য যে চেষ্টা করেছেন তার জন‍্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au