রামু হামলার ১৪ বছর, বিচার না হওয়ায় ক্ষোভ বৌদ্ধ সম্প্রদায়ের
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে ভয়াবহ হামলার ১৪ বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। দীর্ঘ সময়েও মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ ও হতাশা…
ওটিএন বাংলা ডেস্ক: আগামী শনিবার, ৩ অক্টোবর সিডনির ইঙ্গেলবার্নে অনুষ্ঠিত হবে ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’। এ আয়োজন Aus Dream Built-এর উপস্থাপনায় Greg Percival Hall-এ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সবার জন্য প্রবেশ বিনামূল্যে।
‘Culture, Joy, Togetherness’ তিন মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় নৃত্য, সংগীত, পোশাক, আলপনা ও লোকজ সংস্কৃতির মাধ্যমে বাঙালি ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত করা এবং পরিবার ও বন্ধুদের একসঙ্গে উৎসব উপভোগের সুযোগ দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।
মেলার বিশেষ পর্বে সমাজ, সংস্কৃতি ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে ‘শারদ সম্মাননা ২০২৬’। এ বছর সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন পরমেশ ভট্টাচার্য, স্বপন পাল ও নির্মল পাল। প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পাবে রাধা কৃষ্ণ গৌড়ীয় মন্দির (RKGM)। নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছে Shankhanaad Inc.।
আয়োজকেরা সিডনির বাংলাদেশি, বাঙালি ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সবাইকে পরিবারসহ মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
অনুষ্ঠান সম্পর্কে জানতে রবীন্দ্রের সঙ্গে 0403 420 630 অথবা রাজীবের সঙ্গে 0421 726 553 নম্বরে যোগাযোগ করা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au