বিশ্ব

সিরিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে ‘রাজি’, বললেন ডোনাল্ড ট্রাম্প

  • 3:11 pm - May 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
সৌদিতে এক ফ্রেমে যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। ছবি: মিডল ইস্ট আই

মেলবোর্ন, ১৫ মে— দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানে সাংবাদিকদের এমন কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।

ট্রাম্প বলেন, “আমি সারাকে বলেছি, আপনারা যখন প্রস্তুত থাকবেন তখন আব্রাহাম চুক্তিতে যোগ দেবেন। সারা হ্যাঁ বলেছেন। তবে তাদের অনেক কাজ করতে হবে।”

২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তার দপ্তর থেকে সরাসরি ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন। তিনি এখন সৌদি আরব, সিরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাম্প ও সারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিততে ট্রাম্প এবং সারার মধ্যে বৈঠক হয়। যা দীর্ঘ ৩৩ মিনিট স্থায়ী ছিল।

সারার সম্পর্কে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, “তিনি তরুণ, আকর্ষণীয় ব্যক্তি, শক্তিশালী অতীত তার, খুবই শক্তিশালী, তিনি যোদ্ধা।”

এরআগে গতকাল সবাইকে চমকে দিয়ে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্প ও সারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো। যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, ট্রাম্প সারাকে বলেছেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেন ফিরে আসতে না পারে সেজন্য তাদের যেন সহায়তা করা হয়। জবাবে সারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া।

এই সময় ট্রাম্প সারাকে আহ্বান জানান, সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের তিনি বের করে দেন। এছাড়া সব বিদেশি ‘সন্ত্রাসী’কেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au