বিশ্ব

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, এক দিনে নিহত ১৪৩ আহত দেড় শতাধিক

  • 7:20 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:২০৩ বার
ইসরায়েলি হামলায় নিহত শিশুদের মরদেহ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ১৬ মে— ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। এর ফলে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু পৃথকভাবে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৪৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে আল-তাওবাহ ক্লিনিকে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

আনাদোলু তাদের প্রতিবেদনে উল্লেখ করে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন আহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৭৬ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৮ হাজার জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানকার অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অধিকন্তু, ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au