বাংলাদেশ

বাংলাদেশে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুরের মৃত্যুদণ্ড

  • 4:41 pm - May 17, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
আদালতে আসামি হিটু শেখ (মাঝে গোল চিহ্নিত)। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে— বাংলাদেশের মাগুরা জেলায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বাকি তিন আসামি দুই ছেলে ও স্ত্রীকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। এটি দেশের দ্রুততম রায়ের মধ্যে দ্বিতীয়।

আলোচিত এ মামলার বিচার কাজ অল্প সময়ের মধ্যে শেষ করেন আদালত। ঘটনার মাত্র দুই মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হয়।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল ৯ টায় রায় ঘোষণা শুরু হয়।

এদিকে এ মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর মা। তিনি বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ হলেও অন্য তিনজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল এ রায় নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট হয়নি। তাই আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায় কি না।

এদিকে এই রায় শোনার জন্য সকাল থেকেই মাগুরা চিফ জুডিশিয়াল আদালতে উৎসুক জনতা ভিড় জমাতে থাকেন। গত ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা দু’জন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

গত ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী।

এরও আগে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে।

ধর্ষণের ঘটনায় শিশুটির মা ৮ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত ৪ আসামিই পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের উপস্থিতিতেই চলে বিচারিক কার্যক্রম।

মামলাটির তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গত ১৩ এপ্রিল আদালতে চার্জশিট জমা দিলে ২০ এপ্রিল মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে চার্জ গঠনের জন্য ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন। চার্জ গঠনের পর ২৭ এপ্রিল থেকে শুরু হয় মামলাটির সাক্ষ্যগ্রহণ; শেষ হলো ৭ মে বুধবার ঢাকা মেডিকেলের দুই ডাক্তারের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে।

এদিকে মামলার বিচারকার্য চলাকালে অভিযুক্ত মূল আসামি হিটু শেখ আদালতে যাওয়া-আসার পথে উপস্থিত সাংবাদিকদের দেখে প্রতিদিনই নিজেদের নির্দোষ দাবি করে শিশুটির বোন হামিদাকে আটক করে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান। অথচ, এ ঘটনায় একাই জড়িত বলে গত ১৫ মার্চ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে ৬ মার্চ শিশুটির ধর্ষণের ঘটনার খবর প্রচার হলে মাগুরাসহ সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। সড়ক অবরোধ, থানা ও আদালত ঘেরাও করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অপরাধীর শাস্তি দাবি করেন সর্বস্তরের মানুষ। স্থানীয় আইনজীবীরাও এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবির পাশাপাশি আসামিপক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।

সরকারের পক্ষ থেকেও মামলাটিকে অধিক গুরুত্ব দিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়িত্বরত সরকার পক্ষের আইনজীবীকে সহায়তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত স্পেশাল প্রসিকিউটার অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে আসামিপক্ষে সোহেল আহমেদ নামে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়।

এই শাখার আরও খবর

শিশু সন্তান নিয়ে শূন্যরেখায় তিন দিন ধরে দম্পতি

মেলবোর্ন, ১৭ জুন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে আন্তর্জাতিক শূন্যরেখায় টানা তিন দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন এক দম্পতি ও তাদের দুই শিশুসন্তান। একদিকে কাঁটাতারের…

ছাড়পত্র পেয়েও কেন দিল্লি থেকে ফিরে গেলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর ভারতে…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে ইসরায়েল থেকে জ্বালানি বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অগ্রগতির খবরের মধ্যেই ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন থেকে মার্কিন সামরিক জ্বালানি…

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপির জন্ম ১৯৮১ সালে!

মেলবোর্ব, ১৭ জুন- জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au