ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…
ওটিএন বাংলা ডেস্ক :
পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা বেপারী (৩৫) এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠি ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত সংকর বেপারী দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ভরতকাঠিতে আসেন। সোমবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্রীরামকাঠী এলাকায় পূজা দেখতে যান তিনি। পূজা দেখা শেষে ট্রলারে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুরের শ্রীরামকাঠী প্রান্ত থেকে ভরতকাঠি ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়। অতিরিক্ত যাত্রী ও মালামালের চাপে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার পর সংকর বেপারীর স্ত্রী রিনা ও মেয়ে অর্পিতা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত ১১টা ১০ মিনিটের দিকে অর্পিতার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে শ্রীরামকাঠী প্রান্তে ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মা ও মেয়ে নিখোঁজ হলে রাত ১১টার দিকে মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au