সর্বশেষ

পারভেজ ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

  • 6:51 am - May 18, 2025
  • পঠিত হয়েছে:২২৮ বার

মেলবোর্ন ১৮ মে-জয়ের জন্য শেষ ৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতের প্রয়োজন ছিলো ৫৩ রান। ২২ গজে তখন ৯ বলে ২৮ রান করা আসিফ। ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করা বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখতেই পারে আরব আমিরাত। যদিও সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে মুস্তাফিজুর রহমান আর হাসান মাহমুদ।

এই দুই বলার এসে ৪ ওভারে ১৯ রান দিয়ে আসিফ সহ তুলে নিয়েছে ৩ উইকেট। আর এতেই শেষ বলে অলআউট হওয়ার আগে দলটি তুলতে পারে ১৬৪ রান। শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম টি২০ তে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশের ১৯১ রানের জবাব ভালো করেই দিচ্ছিলো আরব আমিরাত। ৭ ওভারেই তারা তুলে ফেলেছে ৭১ রান। হারিয়েছে মাত্র ২ উইকেট। তৃতীয় উইকেটে রাহুল চোপড়াকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৬২ রানের সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে তানজিম হাসান সাকিব। ফেরার আগে ওয়াসিম করেন ৩৯ বলে ৫৪ রান। এরপর ৩৫ রান করা রাহুলকেও ফেরান তানজিম।

এর আগে টস হেরে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে মাঠে রামে নতুন টি২০ অধিনায়ক লিটন দাসের দল। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০ তে সেঞ্চুরি হাঁকালেন ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে। এর পরের পঞ্চাশ রান করেছেন ২৫ বলে। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার।

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার দিনে রেকর্ড ৯টি ছক্কা হাঁকান বাংলাদেশের এই ওপেনার, সঙ্গে ছিল পাঁচটি চারের মার। সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান এই ব্যাটার। প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেছেন উইকেটে থিতু হওয়ার আগেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মতিউল্লাহ খান। সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে।

এরপর তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন টাইগার অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি। পাওয়ার প্লে’তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান।

এরপর তাওহীদ হৃদয়-জাকের আলিরা শুরু পেলেও উইকেটে থিতু হতে পারেননি। এ ছাড়া শেখ মেহেদি-শামিম পাটোয়ারীরাও দ্রুত ফিরেছেন। এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৫৪ বলে ১০০ রানে। এতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

৫৪ বলে ১০০ রান করা পারভেজ হোসেন ইমনই ম্যাচসেরার পুরষ্কার টা নিজের অর্জনের ঝুলিতে রেখেছেন।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au