সর্বশেষ

এশিয়া কাপ খেলতে চায় না ভারত

  • 4:18 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার

মেলবোর্ন ১৯ মে-ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত সব ইভেন্ট থেকে আপাতত নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আজ সোমবার (১৯ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই জানিয়েছে তারা আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী ইমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরের দ্বিবার্ষিক পুরুষ এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে।

বর্তমানে এসিসির সভাপতির দায়িত্বে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।

বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘এসিসির যিনি প্রধান, তিনি একজন পাকিস্তানি মন্ত্রী। জাতির আবেগ এখন এমন যে, ভারতীয় দল এমন কাউন্সিলের টুর্নামেন্টে খেলতে পারে না। আমরা এসিসিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছি, নারী ইমার্জিং এশিয়া কাপে অংশ নেব না। ভবিষ্যতে এসিসির অন্য কোনো ইভেন্টেও আমাদের অংশগ্রহণ আপাতত স্থগিত। আমরা ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

এই সিদ্ধান্তে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষ এশিয়া কাপ নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে, যেটির আয়োজক ছিল ভারত। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নির্ধারিত এই টুর্নামেন্ট আপাতত অনিশ্চিত। বিসিসিআই জানে, ভারতের অংশগ্রহণ ছাড়া এশিয়া কাপ বাস্তবায়ন কার্যত অসম্ভব। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে অধিকাংশ স্পনসরই ভারতীয়, আর ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া সম্প্রচার সংস্থাগুলোর আগ্রহও কমে যায়।

২০২৪ সালে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই) ১৭০ মিলিয়ন ডলারে আট বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছিল। যদি এবারের টুর্নামেন্ট না হয়, তবে সেই চুক্তিও পুনর্বিবেচনা করতে হবে। এসিসির পাঁচ পূর্ণ সদস্য — ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—সম্প্রচার রাজস্বের ১৫ শতাংশ করে পায়, বাকি অংশ বিতরণ হয় সহযোগী দেশগুলোর মধ্যে।

২০২৩ সালের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের ছায়া ছিল। পাকিস্তান টুর্নামেন্ট আয়োজক হলেও ভারত সীমান্ত পেরোতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সে বছর ফাইনালে পাকিস্তান পৌঁছাতে না পারলেও ভারত শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কাকে হারিয়ে।

একই রকম ঘটনা ঘটে ২০২৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। পাকিস্তানের আয়োজনে ভারত আবারও হাইব্রিড মডেলে খেলে, এবার ম্যাচগুলো হয় দুবাইয়ে। ভারত ফাইনালে উঠেই শুধু থামেনি, শিরোপাও জিতে নেয়। ফলে পাকিস্তান ফাইনাল হোস্ট করার সুযোগও হারায়।

উল্লেখ্য, ১৯৮৩ সালে উপমহাদেশে ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে এবং বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী এশীয় ব্লক গঠনের উদ্দেশ্যে গঠিত হয় এসিসি। এর আগে বিসিসিআই সচিব জয় শাহ এসিসির সভাপতির দায়িত্বে ছিলেন, পরে তিনি আইসিসির চেয়ারম্যান নির্বাচিত।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au