সর্বশেষ

পিএসএলে ডাক পেলেন মিরাজ, অপেক্ষা বিসিবির ছাড়পত্রের

  • 5:34 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার

মেলবোর্ন ১৯ মে-একইদিনে আইপিএল এবং পিএসএলে দেখা গেল দুই বাংলাদেশি তারকাকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে দুই আসর পর জরুরি তলব পড়েছে মুস্তাফিজুর রহমানের। আর পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের।

তবে এখানেই থামছে না আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। এবার ডাক এসেছে মেহেদি হাসান মিরাজের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দ্বারস্থ হয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর এবারে মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে পিএসএল খেলতে ছাড়পত্র চেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপরারেশন্সের একটি সূত্র। তবে মিরাজ ঠিক কখন অনুমতি পাবেন সেটি এখনই বলা যাচ্ছে না। যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।

ধারণা করা হচ্ছে, দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন।

এদিকে, পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে অবশ্য সাকিব ছিলেন মলিন। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে ২ ওভারে খরচ করেছেন ১৮ রান। তবে ম্যাচটা ঠিকই জিতেছে লাহোর। যেটা তাদের নিয়ে গেছে পিএসএলের এবারের আসরের প্লে-অফে।

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au