বিশ্ব

ইসরায়েলের হাইফা সমুদ্র বন্দর অবরোধের ঘোষণা হুথিদের

  • 8:35 pm - May 20, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

মেলবোর্ন, ২০ মে- গাজায় ইসরায়েলের চলমান সংঘর্ষের জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের বিরুদ্ধে তথাকথিত ‘সমুদ্র অবরোধ’ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৯ মে) ইরান-সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।

ভাষণে সারিয়া বলেন, ‘এই ঘোষণার মুহূর্ত থেকে উক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এই বন্দর বা এতে যাতায়াতকারী সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এখনই বিষয়টি অবহিত করা হচ্ছে।’

হুথিরা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। যদিও তারা যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে।

তাদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরায়েল কর্তৃপক্ষ প্রতিহত করেছে।

ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে ৬ মে ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে চালানো এক হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং বিমানবন্দরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au