বিনোদন

সুখবর দিলেন তানজিন তিশা!

  • 5:57 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আগের চেয়ে এখন কাজের পরিমান অনেকটাই কম। বেছে বেছে কাজ করছেন তিনি। টিভি নাটকের পাশাপাশি এখন ওটিটিতেও নাম লিখিয়েছেন।

তার অভিনীত বেশ কয়েকটি ওটিটি কনটেন্ট এরইমধ্যে আলোচনায় এসেছে। এছাড়াও আলোচনায় রয়েছে তার অভিনীত সর্বশেষ প্রচারিত কিছু নাটকও। গল্পভিত্তিক চরিত্রনির্ভর কাজগুলোতে এখন তাকে বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। নিজের মধ্যে পরিবর্তনও এনেছেন বলা যায়। আসন্ন ঈদেও তাকে দেখা যাবে একাধিক নাটকে, এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।

তিশা বলেন, ‘ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য এরইমধ্যে একাধিক নাটকে অভিনয় করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই কাজগুলোতে যুক্ত হয়েছি। আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবেন।’

এদিকে তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পায় ফেব্রুয়ারি মাসে। এটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। কাজটি অভিনেত্রীর বেশ পছন্দের ছিল, এমনটাও তিনি বলেছেন অনেকবার।

সম্প্রতি এ ওয়েবফিল্মের জন্য একটি সংগঠন থেকে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন। সেই অনুষ্ঠানে ‘ঘুমপরী’ প্রসঙ্গে তিশা জানান, এখনও এই চরিত্রের মধ্যেই মজে আছেন। সেই গল্প ও চরিত্রের ঘোর তার কাটেনি।

কাজ কম করা প্রসঙ্গে জানতে চাইলে তিশা বলেন, ‘বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। সেই পথ ধরেই চলছি এবং চলবো।’

এদিকে সিনেমায় অভিনয় করার কথাও শোনা গেছে এ অভিনেত্রীর। এজন্য নিজেকে প্রস্তুত করার কথাও জানিয়েছেন তানজিন তিশা।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au