বিশ্ব

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদী সাধারণ সম্পাদকসহ ২৭ জনকে হত্যা

  • 2:03 am - May 22, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
ছত্তিশগড়ে মাওবাদীবিরোধী অভিযান। ফাইল ছবি

মেলবোর্ন, ২২ মে— ভারতের নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) সাধারণ সম্পাদক নাম্বালা কেশভ রাওকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বুধবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে এ দাবি করেন।

তিনি লিখেছেন, “নকশালবাদ নির্মূলের লড়াইয়ে এক ঐতিহাসিক সাফল্য। আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে এক অভিযানে আমাদের নিরাপত্তা বাহিনী ২৭ জন ভয়ঙ্কর মাওবাদীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন নকশাল আন্দোলনের শীর্ষ নেতা, সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও, ওরফে বাসবরাজু। তিনি এই চরমপন্থী আন্দোলনের মেরুদণ্ড হিসেবে পরিচিত ছিলেন।”

অমিত শাহ আরও লিখেছেন, “গত তিন দশকের নকশাল দমনে এটি প্রথমবারের মতো যখন সাধারণ সম্পাদক পর্যায়ের কোনও শীর্ষ নেতাকে আমাদের বাহিনী নির্মূল করতে পেরেছে। এই সাফল্য ভারতের নিরাপত্তা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কেশভরাও বাসভরাজ নামেও পরিচিত ছিলেন। তিনি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষে মাওবাদে জড়িয়ে পড়েন। ৬৮ বছর বয়সী বাসভকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি রুপির পুরস্কার ঘোষণা করেছিল ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্য।

২০১০ সালে ভারতের নিরাপত্তা বাহিনীর ৭৫ সদস্যকে হত্যার পেছনে বাসভরাজ জড়িত ছিলেন বলে ধারণা করা হয়।

মাওবাদীদের নির্মূলে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে ২১ দিনব্যাপী সামরিক অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। অপারেশন ব্ল্যাক ফরেস্ট নামের এই অভিযানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদী আন্দোলনকে পুরোপুরি নির্মূলের ঘোষণা দিয়েছেন অমিত শাহ।

১৯৬৭ সালে হিমালয়ের পাদদেশের নকশালবাড়ি গ্রামে জোতদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে নকশালবাড়ি আন্দোলন শুরু হয়। পরে পাঁচ দশক ধরে এটি ভারতের বিভিন্ন অঞ্চলে নিপীড়িত জনগোষ্ঠীর মধ্যে সশস্ত্র আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে। কয়েক দশক ধরে চলা মাওবাদী আন্দোলনে ১২ হাজারের বেশি বিদ্রোহী, সেনা ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

মাওবাদীরা দাবি করেন, দরিদ্রদের জন্য ভূমি ও চাকরি, সর্বোপরি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

ভারতের আদিবাসী অধ্যুষিত মধ্যাঞ্চলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর হাতে প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে মাওবাদীদের অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au