বাংলাদেশ

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি: ট্রাক সেলে ‘গরিবের’ পণ্যের দাম বাড়াল টিসিবি

  • 5:08 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার
বাংলাদেশে রাজধানী ঢাকায় ট্রাকে করে স্বস্তায় পণ্য বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। ফাইল ছবি

মেলবোর্ন, ২২ মে— কোরবানির ঈদে ট্রাক সেলে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম বাড়িয়েছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।

বুধবার সংস্থাটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানোর পর সংস্থাটির একজন কর্মকর্তা ভর্তুকি কমানোর উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের দাম ১০০ টাকা থেকে লিটারে ৩৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩৫ টাকা।

ডালের কেজি ৬০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা এবং চিনির দাম ১৫ টাকা বাড়িয়ে ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরবানির ঈদে নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি যে কোনো ভোক্তার জন্য প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে যে পণ্য বিক্রি হয়, তাদের সবার জন্য এই দাম কার্যকর হবে।

এই কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ৩ জুন পর্যন্ত চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির দেশকাল নিউজ ডটকমকে বলেন, “ভুর্তৃকি কমাতে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রতি জন ভোক্তা দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন বলেও জানিয়েছে টিসিবি।

তবে স্মার্ট কার্ডের আওতায় যারা যাদের কাছে পণ্য বিক্রি করা হয়, তারা আগের দামেই পণ্য পাবেন বলে জানান হুমায়ুন কবির।

ট্রাক সেলে তো নিম্ন আয়ের মানুষরাই পণ্য কেনে, তাদের পণ্যের দাম কেন বাড়ানো হলো?- এই প্রশ্নে তিনি বলেন, “স্মার্টকার্ডধারীরা তো নিশ্চিতভাবেই নিম্ন আয়ে মানুষ। কিন্তু ট্রাক সেল তো সবার জন্য উন্মুক্ত।”

এভাবে দাম বাড়ানোয় ভর্তৃকি কতটা কমবে-এই প্রশ্নে অবশ্য কোনো হিসাব দিতে পারেননি এই কর্মকর্তা। বলেন, “এটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়।”

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au