বিশ্ব

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

  • 9:06 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার

মেলবোর্ন, ২২ মে- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির শহরতলীতে দুই ইসরায়েলি দূতাবাসের কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন গণমাধ্যম সিবিএস এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টার দিকে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে ওই দুই দূতাবাস কর্মী বেরিয়ে আসার সময় তাদের ওপর গুলি চালানো হয়।

নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী ছিলেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার কিছুক্ষণ আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহত দুজন ছিলেন তরুণ প্রেমিক যুগল, যাদের কিছুদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল।

ছেলেটি এই সপ্তাহে একটি আংটি কিনেছিল, আগামী সপ্তাহে জেরুজালেমে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল,” বলেন লেইটার।

তিনি আরও বলেন, “তারা এক অপূর্ব যুগল ছিল”।

এদিকে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তার নাম এলিয়াস রদ্রিগেজ। গ্রেপ্তারের পর সন্দেহভাজন ব্যক্তি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ বলছে, ৩০ বছর বয়সী শিকাগোর এই ব্যক্তিকে “জাদুঘরের বাইরে এদিক-ওদিক ঘুরতে” দেখা গেছে, যেখানে গুলি চালানো হয়েছিলো।

ওয়াশিংটনের পুলিশ প্রধান পামেলা স্মিথ সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন ব্যক্তি চারজনের একটি দলের কাছে গিয়ে একটি হ্যান্ডগান বের করে ওই দুজনকে গুলি করেন। রদ্রিগেজ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের সহকারী পরিচালক স্টিভ জেনসেন আরো বলেন, হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে এর সাথে ” সন্ত্রাসবাদের” কোন যোগসূত্র আছে কিনা এবং হামলার উদ্দেশ্য “ঘৃণা” (হেইট ক্রাইম)কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নয়েম “অপরাধীকে বিচারের আওতায় আনার” প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাটিকে “ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ” বলে অভিহিত করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং বলেছেন এটি ইহুদি-বিরোধীদের কাজ।

“এই ভয়াবহ হত্যাকাণ্ড, যা স্পষ্টতই ইহুদি-বিদ্বেষকে ঘিরে সংঘঠিত হয়েছে, তা এখনই বন্ধ করতে হবে! এখানে ঘৃণা এবং মৌলবাদের কোনও স্থান নেই, ” ট্রুথ সোশ্যালে জানান ট্রাম্প।

সেখানে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হার্জগ হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, তিনি “মর্মাহত”।

তিনি এক্স-এ লিখেছেন, “এটি একটি ঘৃণ্য এবং ঘৃণামূলক ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা।”

তিনি বলেন, “আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে আমাদের অভিন্ন মূল্যবোধ রক্ষা করবে। সন্ত্রাস ও ঘৃণা আমাদের ভাঙতে পারবে না।” এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের পাশে থাকার কথাও জানান।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন, এক্স-এ একটি বিবৃতিতে বলেছেন, “আজ সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি ইহুদি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।”

“স্থানীয় এবং ফেডারেল উভয় স্তরের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের উপর আমাদের পূর্ণ আস্থা আছে যে তারা বন্দুকধারীকে গ্রেপ্তার করবে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ইসরায়েলের প্রতিনিধি এবং ইহুদি সম্প্রদায়কে রক্ষা করবে।”

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au