অস্ট্রেলিয়া

নিউ সাউথ ওয়েলসের মিড নর্থ কোস্টে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩, আরও একজন নিখোঁজ

  • 9:44 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার
বাসিন্দাদের বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালাতে নিষেধ করা হয়েছে। ছবি: ফেসবুক

মেলবোর্ন, ২২ মে—নিউ সাউথ ওয়েলসের (NSW) মিড নর্থ কোস্ট অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। হাজার হাজার বাড়ি রয়েছে ঝুঁকির মুখে, এবং ৫০,০০০ মানুষকে সম্ভাব্য সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রথম মৃত্যুর শিকার হন ৬৩ বছর বয়সী মোটো এলাকার কৃষক ডেভিড নোলস। তার মরদেহ বুধবার বিকেল ৩টার দিকে তার বাড়ির বারান্দায় পানিতে পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি SES সদস্যদের অন্য একটি পরিবারের কাছে সাহায্য পাঠাতে বলেন।

NSW-এর মিড নর্থ কোস্টে বন্যার কারণে সড়ক ডুবে গেছে এবং হাজার হাজার মানুষ বিপদের মুখে পড়েছেন। ছবি: ফেসবুক

তার কন্যা স্টেসি ও রক্সি তাকে “নিঃস্বার্থ বীর” হিসেবে স্মরণ করে বলেন, “বন্যার দিনেও তিনি অন্যদের বাঁচানোর জন্য সাহায্য পাঠিয়েছিলেন। তিনি নিজের খামার ছেড়ে যেতে চাননি। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত, বাবা।”

বুধবার রাত ৮:৫০ মিনিটে অক্সলি হাইওয়ে ও হান্টিংডন রোডের সংযোগস্থলে একটি গাড়ি বন্যার পানিতে আটকে যায়। বৃহস্পতিবার সকাল ৮টায় ওয়াচোপের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩০-এর কোটায়।

তৃতীয় মৃত ব্যক্তি ৬০-এর কোটায় এক নারী। তিনি বুধবার রাতে আর্মিডেল থেকে কফস হারবারের পথে যাওয়ার সময় মরোরা রোড, ব্রুকলানাতে তার গাড়িসহ পানিতে আটকে পড়েন। তার সঙ্গে একজন পুলিশ অফিসারও ছিলেন, যিনি তাকে সতর্ক করে দিয়েছিলেন পানি পেরোতে না। নারীটি পরে সমস্যায় পড়ে অফিসারকে ফোন করেন। বৃহস্পতিবার তার গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও একজন নিখোঁজ

এছাড়া, ন্যাম্বোইডা এলাকায় এক ৪৯ বছর বয়সী ব্যক্তি বুধবার রাত ৯:৪০-এর দিকে হাঁটতে বেরিয়ে আর ফিরে আসেননি। তার খোঁজে তল্লাশি চলছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্যায় নিহতদের জন্য শোক প্রকাশ করে বলেন, “এই দুঃখজনক সময়ে সমগ্র অস্ট্রেলিয়ার প্রার্থনা নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে।”

একাধিক শহরে কয়েক দিনের মধ্যেই মাসব্যাপী বৃষ্টিপাত হয়েছে। WaterNSW জানিয়েছে, সিডনির জন্য গুরুত্বপূর্ণ Warragamba ড্যাম শুক্রবার থেকে পানি ছাড়তে পারে। 

Port Macquarie এলাকায় SES বাসিন্দাদের সতর্ক করে বলেছে, এখন নিরাপদে এলাকা ত্যাগ করার সময় শেষ। 

বন্যা দক্ষিণে অগ্রসর হচ্ছে, সিডনিতে সতর্কতা

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারি বৃষ্টিপাত এখন সিডনি ও পূর্ব ভিক্টোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। আগামি ২৪ ঘণ্টায় ১০০ মিমি বা তার বেশি বৃষ্টি হতে পারে। Colo, Hawkesbury ও Upper Nepean নদীতে বন্যা সতর্কতা জারি হয়েছে।

৯৫০০ ঘরবাড়ি ঝুঁকিতে, ৫০,০০০ জনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ

NSW-এর প্রিমিয়ার ক্রিস মিন্স জানান, “আমরা এখনও বিপদ কাটিয়ে উঠিনি। আরও খারাপ খবরের জন্য প্রস্তুত থাকতে হবে। কেউ যেন নিজের ঝুঁকি না নেন।” তিনি জানান, “কমপক্ষে ৯৫০০ ঘরবাড়ি বিপদের মুখে এবং ৫০,০০০ জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।”

২৪ ঘণ্টায় PolAir হেলিকপ্টার ২২ জনকে উদ্ধার করেছে, যার মধ্যে দুই বছর বয়সী শিশু এবং এক বৃদ্ধ দম্পতিও রয়েছেন।

ভূমিধসে সড়ক বন্ধ

ডরিগো মাউন্টেন ও থোরার মধ্যকার Waterfall Way ধসের কারণে বন্ধ। তাছাড়া বন্যার কারণে Bellingen ও Raleigh, এবং Purfleet থেকে Coopernook অংশে Pacific Highway বন্ধ রয়েছে। আরও একাধিক সড়কে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই শাখার আরও খবর

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au