সর্বশেষ

একদিন পরই সিদ্ধান্ত পরিবর্তন বিসিবির, পাকিস্তান সিরিজে স্কোয়াডে মিরাজ

  • 10:48 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন ২২ মে-সৌম্য সরকারকে নিয়ে শঙ্কা ছিল আগেই। এবার পাকিস্তান সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি।

তার চোটে কপাল খুলেছে মেহেদি হাসান মিরাজের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার মাঝেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। যদিও বুধবার সংবাদ সম্মেলনে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়ে ছিলেন, মিরাজের কোন সুযোগ নেই পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে যুক্ত হওয়ার। তার বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। ব্যাটিং দিয়ে টি টোয়েন্টিতে সুযোগ পাওয়া যায় না। একদিন পরই সিধান্ত পরিবর্তন করলো বিসিবি।

এদিকে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান সিরিজে কোনো ম্যাচই খেলতে পারেননি সৌম্য। এক সপ্তাহ ধরে পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন তিনি।

আজ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, সৌম্যর সেরে উঠতে সময় লাগবে আরও ১০ থেকে ১২ দিন। আর বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন মিরাজ।

সেখানে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পিএসএলের এলিমিনেটর ম্যাচ। তার সঙ্গে একই দলে আছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনও।
টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন মিরাজ। তবে এই ফরম্যাটে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। সবশেষ খেলেছেন গত ডিসেম্বরে; ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজটির দুই ম্যাচে চার নম্বরে ব্যাট করে খেলেন ২৫ বলে ২৬ ও ২৩ বলে ২৯ রানের ইনিংস। বল হাতে যদিও উইকেট পাননি, পরে বাদ পড়েন দল থেকে।

তবে ঘরোয়া ক্রিকেটে মিরাজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়িয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা হওয়া এই ক্রিকেটার। এবার জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন, যেখানে নিজের টি-টোয়েন্টি সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা পাকাপোক্ত করার লক্ষ্য থাকবে তার সামনে।

এই শাখার আরও খবর

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au