বিশ্ব

মে মাসে মুম্বাইতে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি

  • 4:21 pm - May 27, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
চলতি মে মাসে ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মুম্বাই শহরে। ছবি: দ্য হিন্দু বিজনেস লাইন

মেলবোর্ন, ২৭ মে— ২০২৫ সালের মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বর্ষণ দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বৃষ্টিতে ডুবেছে মুম্বাই শহর। ছবি: দ্য হিন্দু

মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দু’টি শাখা দপ্তর রয়েছে। সোমবার কোলাবা শাখা দপ্তর জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই রাজধানী শহরে। আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল ১৯১৮ সালে। সে বছরের মে মাসে মোট ২৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেখানে।

মুম্বাইয়ে সাধারণত যে সময় বর্ষাকাল শুরু হয়, এবার তার আনেক আগে এসেছে বর্ষা। আইএমডি মুম্বাই শাখা দপ্তরের প্রধান নির্বাহী শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সাধারণত জুনের ১১ তারিখের পর থেকে বর্ষা মৌসুম শুরু হয় মুম্বাইয়ে। তবে এবার বর্ষা এসেছে ২৫ মে থেকে।

বৃষ্টিতে মুম্বাইয়ের সড়কে হাঁটুজল।

আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। অনেক সময় শহরটিতে বর্ষণের পরিমাণ এত বেশি হয় যে পুরো শহর ডুবে যায়।

সাম্প্রতিক রোববার-সোমবারের ব্যাপক বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুভাঙ্গী ভুট্টে জানিয়েছেন, সামনে আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং ইতোমধ্যে মুম্বাই ও তার আশপাশের এলাকায় হলুদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au