বাংলাদেশ

কক্সবাজার সৈকতে তিন নারী পর্যটককে হেনস্তা

  • 4:39 am - May 28, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
কক্সবাজার সমুদ্র সৈকত

মেলবোর্ন, ২৮ মে— কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে তিন নারী পর্যটককে হেনস্তা ও উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

আটক যুবকরা হলেন- মো. আরফ, জনি মিয়া, আমির হামজা, মো. সাকিব ও মো. ওয়ালিদ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে আসা তিন নারী পর্যটক ভোরে সৈকতে ঘুরতে বের হন। এ সময় ওই পাঁচ যুবক তাদের অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য করে উত্ত্যক্ত করে। নারীরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ট্যুরিস্ট পুলিশকে খবর দেন। পরে অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।” সূত্র: দেশকাল নিউজ

এই শাখার আরও খবর

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au