বিশ্ব

পাকিস্তানকে ‘রুটির বদলে গুলি’ খাওয়ার হুঁশিয়ারি মোদির!

  • 5:21 am - May 28, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মেলবোর্ন, ২৮ মে— পাকিস্তানকে হুঁশিয়ারি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “শান্তিতে বাঁচো, রুটি খাও, না হলে আমার গুলি তো তোমাদের জন্য তৈরি আছে।”

গুজরাটের ভূজে সোমবার এক নির্বাচনি জনসভায় এমন হুঁশিয়ারি দেন মোদি।

জনসভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের ওপর দাঁড়িয়ে আছে, আর ভারত গড়ে তুলছে পর্যটনের স্বপ্ন। মানুষকে কাছে আনে ট্যুরিজম। কিন্তু পাকিস্তান ভাবে টেরোরিজমই ট্যুরিজম। এটি গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি।”

সম্প্রতি পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ এর প্রসঙ্গ টেনে মোদী বলেন, “যারা আমাদের রক্ত ঝরাবে, তাদের আমরা রক্তাক্ত করব। কাউকে ছাড় দেওয়া হবে না। অপারেশন সিন্দুর কেবল প্রতিশোধ নয়, এটি মানবতাকে রক্ষার অভিযান।”

চলতি বছরের মে মাসের ৬-৭ তারিখ রাতে ভারতীয় বিমানবাহিনী ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পিওকে তে অবস্থিত জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রধান ঘাঁটিগুলিতে হামলা চালায়। মোট ৯টি সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়।

অভিযানের উদ্দেশ্যে ছিল ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের হত্যাকাণ্ড। যেখানে ২৬ জন নিহত হন। যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক।

পাকিস্তানের ভূমিকা নিয়ে মোদি বলেন, “আমরা ১৫ দিন অপেক্ষা করেছি যদি পাকিস্তান কিছু করে। কিন্তু বোঝা গেল, সন্ত্রাসই তাদের রুটি-রুজি। তখন আমি সেনাবাহিনীকে বলেছিলাম, তোমাদের সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হলো। দেশের নিরাপত্তায় কোনো আপস নয়।”

ভারতের প্রধানমন্ত্রীর দাবি, “আমাদের হামলার পর পাকিস্তানের বিমানঘাঁটিগুলো এখনো আইসিইউতে। আমাদের সেনার বীরত্বই ওদের হোয়াইট ফ্ল্যাগ ওড়াতে বাধ্য করেছে।”

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au