সর্বশেষ

অস্ট্রেলিয়ান প্রবাসীরাও কেটেছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ টিকিট

  • 5:17 am - May 28, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

মেলবোর্ন ২৮ মে-বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে। সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছে!

১০ জুনের ম্যাচকে কেন্দ্র করে অনেকেই মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপসহ নানা ডিভাইস দিয়ে ঘণ্টার পর ঘণ্টা টিকিট কেনার চেষ্টা করেও পারেননি। বাফুফের এই ম্যাচের টিকিটিং পার্টনার টিকিফাই তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘টিকিট সেলস ক্লোজড।

ওয়েবসাইটে নিচের লে আউটে গ্যালারির বিভিন্ন অংশ টিকিট বিক্রীত প্রদর্শন করা আছে। নিচে লেখা ‘সোল্ড আউট’ আর উপরে ‘টিকিট সেলস ক্লোজড’। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেছেন, ‘আমাদের অনলাইনে যে টিকিট ছিল সব বিক্রি হয়েছে। এখন আমরা ফরেনসিক করবো। কোনও টিকিট মিসম্যাচ থাকলে সেটা দেখবো। যদি কোনও টিকিট মিসিং বা অবশিষ্ট ২-১টা থাকে সেটাও আমরা অনলাইনে দেবো।’

এর আগে গতকাল বাফুফে বিজ্ঞপ্তি দিয়েছিল পূর্ব গ্যালারির টিকিট পরে দেওয়া হবে। টিকিফাই ও বাফুফের ওয়েবসাইটে সব টিকিটও সোল্ড দেখানো হয়েছে! যদিও বাফুফে পূর্ব গ্যালারি নিয়ে পরবর্তীতে আর কোনও বিজ্ঞপ্তি দেয়নি। টিকিফাইয়ের কাছে থাকা সব টিকিট বিক্রি হয়েছে এটা অবশ্য পরিষ্কার করেই জানালেন তাজওয়ার আউয়াল, ‘গ্যালারির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়েছে। ক্লাব হাউজ-২ অনলাইনে ছিল সেটাও বিক্রি হয়েছে। হসপিটালিটি বক্স রবি কিনেছে। এ রকম কিছু বক্স বিক্রি হচ্ছে।

জটিলতা এড়িয়ে এরই মধ্যে সব টিকিট কীভাবে বিক্রি হলো, এটা বেশ বড় রহস্য। এ নিয়ে টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা কর্মকর্তা ইফতেখার ইফতি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন এভাবে, বেশ স্বাভাবিকভাবেই টিকিটের কার্যক্রম হয়েছে। গতকাল রাতে সমর্থকদের অপেক্ষার মাত্রা বেশি ছিল। কারণ আমাদের ওয়েবসাইটের অত্যধিক ট্র্যাফিকের জন্য আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছিলাম।

বাফুফে টিকিটিং পার্টনার করেছে টিকিফাইকে। ৪৬ ঘণ্টা পর আবার গতকাল রাতে বিক্রি শুরু হলেও দর্শকরা ভোগান্তির মধ্যেই ছিলেন। সেই ভোগান্তি এড়াতে আরেকটি সাইটের সঙ্গে কোলাবোরেশন করেছে টিকিফাই। সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করে টিকিফাইয়ের কর্মকর্তা ইফতি বলেন, ‘আমরা বাফুফের অনুমতি নিয়েই করেছি। নামটি বলতে পারছি না।

কম্পিটিশিন কমিটির কর্মকর্তা তাজওয়ার বলেছেন, ‘গতকাল রাতে এক সময় ৫ মিনিটে ৩০ হাজার প্লাস মানুষ টিকিট কাটতে চেয়েছে। আমি ও টিকিফাইয়ের লোকজন রাতে জেগে ছিলাম। টিকিটিং কোম্পানি বেশ সাকসেসফুলি কাজ করেছে। অস্ট্রেলিয়া, আমেরিকা এমনকি উগান্ডা থেকেও টিকিট কেটেছে। অনেক প্রবাসী এই ম্যাচের টিকিট কেটেছে দেশের বাইরে থেকে। হয়তো ঈদের ছুটিতে দেশে আসবে এজন্য। অস্ট্রলিয়ান প্রবাসীরাও টিকিট কেটেছে। এই ম্যাচ দেখতে চায় তারাও।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au