বিশ্ব

বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা দেবে জাপান

  • 5:33 pm - May 30, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
টোকিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি: বাসস

মেলবোর্ন, ৩০ মে— বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং বিভিন্ন অনুদান বাবদ ১.০৬৩ বিলিয়ন ডলার (প্রায় ১৩ হাজার কোটি টাকা) আর্থিক সহায়তা দেবে জাপান। জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে আজ শুক্রবার (৩০ মে) টোকিওতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি বিষয়ক ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার প্রদান করবে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা

এছাড়াও, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য টোকিও ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হবে।

এর আগে, শুক্রবার সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে স্বাক্ষরিত চুক্তি ছাড়াও, উভয় দেশ তাদের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বুধবার (২৮ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছান। সূত্র: বাসস।

 

এই শাখার আরও খবর

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au