বিশ্ব

শিক্ষার্থী ভিসার স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হবে না: যুক্তরাষ্ট্র

  • 7:28 am - May 31, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ছবি: ওয়াশিংটন পোস্ট

মেলবোর্ন, ৩১ মে— আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এ স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হবে না।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘সম্ভাব্য শিক্ষার্থীদের আমি ভিসা সাক্ষাৎকারের জন্য আবেদন করতে উৎসাহিত করছি। যদি স্থগিতাদেশ দীর্ঘ সময় স্থায়ী হতো, কয়েক সপ্তাহ বা কয়েক মাসব্যাপী, তাহলে আমি তাদের উৎসাহ দিতাম না।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে পারি, এটি খুব শিগগিরই প্রত্যাহার হতে পারে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক নির্দেশনায় বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে ছাত্র ভিসার সাক্ষাৎকার নির্ধারণ বন্ধ রাখতে বলেন। কারণ, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা তৈরি করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিক্ষাখাতেও নানা সীমাবদ্ধতা আরোপ করেছেন। এরমধ্যে রয়েছে হাজার হাজার ভিসা বাতিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার চেষ্টা এবং চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করার প্রতিশ্রুতি।

রুবিও মূলত তাদের ভিসা বাতিল করেছেন, যারা গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল। তিনি ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির স্বার্থের পরিপন্থি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সুযোগ দেওয়া একটি অপরিচিত আইনের প্রয়োগ করছেন।

মঙ্গলবার দূতাবাসগুলোকে পাঠানো এক বার্তায় রুবিও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই সংক্রান্ত নতুন নির্দেশনা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ প্রকাশ করা হবে।

ট্যামি ব্রুস জানান, সম্ভাব্য শিক্ষার্থীরা যেন নিয়মিত অনলাইনে ভিসা সাক্ষাৎকার নির্ধারণের সময়সূচি পরীক্ষা করেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কিছুটা বিলম্ব হতে পারে, তবে আমি যা বলতে পারি তা হলো, মানুষকে নিয়মিত দেখতে বলা হয়েছে কখন আবার সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে।’

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au