অস্ট্রেলিয়া

গোল্ডস্টেইনে লিবারেলের নাটকীয় জয়: মাত্র ১৭৫ ভোটের ব্যবধানে টিম উইলসনের ফিরে আসা

  • 11:50 am - June 01, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
পুনঃগণনায় নিশ্চিত হয়েছে যে টিম উইলসনই গোল্ডস্টেইনের নতুন সংসদ সদস্য। (ABC/AAP)

মেলবোর্ন  ১ জুন- মেলবোর্নের গোল্ডস্টেইন আসনে আংশিক পুনঃগণনার পর নিশ্চিত হয়েছে যে লিবারেল দলের প্রার্থী টিম উইলসন বিদায়ী টিল (teal) এমপি জো ড্যানিয়েলকে পরাজিত করেছেন মাত্র ১৭৫ ভোটের ব্যবধানে।

অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশন (AEC) ঘোষণা করেছে যে পুনঃগণনার চূড়ান্ত ব্যবধান ১৭৫ ভোট, যা আগের রিপোর্টকৃত ২৬০ ভোট থেকে কম। কমিশনের মতে, এই পার্থক্যের একটি অংশ ডেটা এন্ট্রির ত্রুটি সংশোধনের ফল।

এই ফলাফল এক মাসব্যাপী নাটকীয় নির্বাচনী লড়াইয়ের অবসান ঘটাল, যেখানে উভয় প্রার্থীই আলাদাভাবে নিজেদের বিজয় দাবি করেছিলেন।

এক বিবৃতিতে টিম উইলসন জো ড্যানিয়েলকে শুভকামনা জানিয়ে গোল্ডস্টেইনের জনগণকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “যারা বলেছিল গোল্ডস্টেইন পুনরুদ্ধার অসম্ভব—তাদের জন্য এবং দেশের অন্যান্য লিবারেলদের জন্য আমার বার্তা: ‘এটা সম্ভব’।”

উইলসন জানান, চূড়ান্ত ফল অনুযায়ী লিবারেলরা পেয়েছে ৫০,২২৮টি প্রাথমিক ভোট, যা ড্যানিয়েলের চেয়ে ১৪,৬৯৫ বেশি।

ড্যানিয়েল, যিনি পূর্বে একটি পূর্ণাঙ্গ পুনঃগণনার দাবি করেছিলেন, উইলসনকে পুনর্নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এই জয়ের মাধ্যমে টিম উইলসন আবার ফিরে এলেন সেই আসনে, যেটি তিনি ২০২২ সালে হারিয়েছিলেন। পোস্টাল ভোটই তাকে জয়ের পথে এগিয়ে নেয়।

অন্যদিকে, জো ড্যানিয়েল হচ্ছেন প্রথম টিল (teal)/স্বতন্ত্র প্রার্থী যিনি তার আসন হারালেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au