সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই

  • 2:18 pm - June 01, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন ১ জুন-

ইউরোপিয়ান ফুটবলের রাজসিংহাসনে আজ উঠল এক নতুন নাম। শতাব্দীর স্বপ্ন, অসংখ্য রাতের অপেক্ষা আর ভাঙা-গড়ার গল্প পেরিয়ে অবশেষে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হাতে উঠল ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতীক, চ্যাম্পিয়নস লিগ ট্রফি। যেখানে পরিসংখ্যান নয়, লেখা হলো জীবন্ত ইতিহাস। আর সেই মহেন্দ্রক্ষণ হলো জার্মানির হৃদয়ে, মিউনিখের ঐতিহাসিক অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।

ঠিক ৩০ বছর আগে এই শহরে ফরাসি ক্লাব মার্শেই ছুঁয়েছিল শ্রেষ্ঠত্বের চূড়া। এবার আরও জ্বলন্ত দাপট নিয়ে পিএসজি করল ইতিহাসের পুনরাবৃত্তি। শনিবার (৩১ মে) দিবাগত রাতে প্রতিপক্ষ ইন্টার মিলানকে ৫-০ গোলের একপেশে ব্যবধানে হারিয়ে শুধু ট্রফিই নয়, জিতে নিল ট্রেবল জয়ের দুর্লভ সম্মান। যেন ফুটবল দেবতা নিজেই লিখেছেন এই গল্প; গৌরবের, প্রতিশোধের আর পূর্ণতার।

বছরের পর বছর তারকা দিয়ে গড়া স্কোয়াড গড়েও যেটা অধরা ছিল, এবার পিএসজি তা ছুঁলো এক ছন্দময় দলের কাব্যে। গ্যালাকটিকো নয়, বরং পরিকল্পনা আর পারফরম্যান্সে ভরা একটি গাঁথা। মেসি-নেইমার-এমবাপ্পে যুগ পেরিয়ে এবার উঠে এসেছেন ডেম্বেলে, ভিতিনহা, দুয়ে, হাকিমি, কাভারাত্সখেলিয়া আর বারকোলা। ফুটবলের ক্যানভাসে এদের রঙ যেন ছিল নতুন কোনো সম্ভাবনার প্রতিচ্ছবি।

ম্যাচ শুরুতেই যেন আগুন ঝরাল প্যারিসিয়ানরা। ১২ মিনিটেই ভিতিনহার নান্দনিক পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে দুয়ে উপহার দিলেন নিখুঁত এক পাস। হাকিমি তখন ঠিক যেন নিঃশব্দে ছুরির মতো বল ঢুকিয়ে দিলেন নিজের সাবেক ক্লাবের জালে।

এর ঠিক আট মিনিট পর গল্পের দ্বিতীয় অধ্যায়। এবার নিজেই গোলদাতা দুয়ে। ডেম্বেলের সঙ্গে বোঝাপড়ায় সাজানো আক্রমণটি শেষ হলো একটি ঠাণ্ডা মাথার শটে। বল ডিফেন্ডারের পায়ে লেগে বিপদজনকভাবে বাঁক নিয়ে ঢুকে পড়ল জালে। ইন্টার তখন যেন হাওয়ার ঘূর্ণিতে দিশেহারা।

পুরো ম্যাচে ইন্টার মিলান যেন ছিল ছায়া হয়ে বেঁচে থাকা এক সময়ের রাজা। বল দখল, মার্কিং, রক্ষণ—সব জায়গাতেই তারা ছিল নড়বড়ে।

বিরতির পরও ছন্দ পাল্টায়নি। ৬৩ মিনিটে ডেম্বেলের ব্যাকহিল পাসে ভিতিনহার শিল্পসুষমা মেশানো অ্যাসিস্টে আসে তৃতীয় গোল। গোলরক্ষক সোমার চেষ্টা করেও বাধা হয়ে দাঁড়াতে পারেননি নিয়তির সামনে।

৭৩ মিনিটে আবারও দেখা মেলে কাভারাত্সখেলিয়ার ঝলক। ডেম্বেলের পাস থেকে সহজ অথচ মারকাটারি এক ফিনিশ; যেন শিল্প ও নিখুঁত ব্যবচ্ছেদের একসাথে উদযাপন।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তেও থেমে থাকেনি পিএসজি। ৮৬ মিনিটে সেনি মায়ুলা পায় সুযোগ। বারকোলার নিখুঁত পাসে ইতিহাসের শেষ ছোঁয়াটা লাগিয়ে দিলেন তিনিও। তাতে ৫-০ ব্যবধানে নিশ্চিত হয় পিএসজির জয়। যা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সবচেয়ে বড় জয়। এ যেন শুধু স্কোরলাইন নয়, ফুটবল নিয়তির প্রতিচ্ছবি।

এই জয় শুধু একটি ট্রফির নয়, এটি ৫৫ বছরের অপেক্ষার চূড়ান্ত পুরস্কার। বহু হাহাকারের, ব্যর্থতা আর নতুন করে স্বপ্ন গড়ার গল্পের চূড়ান্ত পরিণতি। আর ইউরোপীয় ফুটবলের মানচিত্রে আজ একটি নাম চিরস্থায়ী হয়ে লেখা রইল সোনালি হরফে— প্যারিস সেইন্ট জার্মেইন।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au