খেলা

হামজা, সোহেল রানার গোলে ভূটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

  • 4:36 am - June 05, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

মেলবোর্ন ৫ জুন

বাংলাদেশ ফুটবলের নতুন এক অধ্যায়ের সূচনা হলো এদিন। দীর্ঘ পাঁচ বছর পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরল জাতীয় দল, আর সেই প্রত্যাবর্তনের রাতটা হয়ে থাকল বহু কারণেই স্মরণীয়।

ঘরের মাটিতে আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই গোল করে আলো ছড়ালেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমেই নজর কাড়লেন ইতালি প্রবাসী তরুণ ফাহমিদুল ইসলাম।

অধিনায়ক জামাল ভূঁইয়া করলেন দারুণ অ্যাসিস্ট। দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পেলেন মিডফিল্ডার সোহেল রানা। দারুণ দলীয় পারফরম্যান্সে ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল। পুরনো মাঠে নতুন চেহারা

২০১৯ সালের পর প্রথমবার জাতীয় দলের কোনো ম্যাচ হলো জাতীয় স্টেডিয়ামে। সংস্কারের জন্য এতদিন বন্ধ থাকা এই ঐতিহাসিক ভেন্যুতে ফিরে নতুন উদ্দীপনা দেখালেন সমর্থকেরা। ম্যাচ ঘিরে টিকিটের জন্য দীর্ঘ লাইন, গ্যালারির প্রতিটি আসন পূর্ণ, করতালিতে মুখর চারদিক—যেন পুরনো দিনের জৌলুশ ফিরে এলো হামজা-ফাহমিদুলদের হাত ধরে।

হামজার রাজকীয় শুরু

প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেন রাকিব হোসেন, তবে তার কাটব্যাকে গোল করতে পারেননি জামাল। দুই মিনিট পর ফাহমিদুলের পাসে আবারও সুযোগ আসে, এবার জামাল বল বাড়ান হামজার দিকে, তবে সেই প্রচেষ্টা রক্ষা করেন ভুটানি রক্ষণভাগ।

শেষমেশ ষষ্ঠ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে জালে বল পাঠান হামজা চৌধুরী। লেস্টার সিটি মিডফিল্ডারের ক্যারিয়ারের দ্বিতীয় গোল এটি—এর আগে একটি গোল করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। আর বাংলাদেশের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল, আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচেই।

ছন্দে ফাহমিদুল, গ্যালারিতে উচ্ছ্বাস

মাঠে নামার পর থেকেই ছন্দময় খেলেছেন ফাহমিদুল ইসলাম। আক্রমণে ছিলেন গতিময়, সুযোগ তৈরি করেছেন একাধিকবার। ৩০ মিনিটে তাঁর শট ফিরিয়ে দেন ভুটানের গোলরক্ষক, ফিরতি বলেও গোল পাননি জামাল। প্রথমার্ধের শেষ দিকে আরও একবার হেডে গোলের কাছাকাছি যান ফাহমিদুল, তবে লক্ষ্যভ্রষ্ট হয় সেই প্রচেষ্টা।

ম্যাচ শেষে গ্যালারিতে থাকা বাবা-মায়ের দিকে ছুটে যান অভিষিক্ত এই তরুণ। এরপর পুরো দল স্টেডিয়াম প্রদক্ষিণ করে সমর্থকদের অভিবাদন জানায়।

দ্বিতীয়ার্ধে সোহেলের চমক

বিরতির পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ হাভিয়ের কাবরেরা। মাঠ ছাড়েন হামজা, কাজেম এবং জামাল; বদলি হিসেবে নামেন শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ ইব্রাহিম।

৪৭ মিনিটে ফাহমিদুলের পাস থেকে সুযোগ পান মোরছালিন, তবে তাঁর শট সহজেই ধরে ফেলেন গোলরক্ষক। কিন্তু দুই মিনিট পরেই গোল পায় বাংলাদেশ। ভুটান রক্ষণভাগের ভুলে বল পেয়ে দূর থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান সোহেল রানা—দুর্দান্ত ফিনিশ!

এরপর ৬০ মিনিটে আরও দুই পরিবর্তন আনেন কোচ। মাঠ ছাড়েন রাকিব ও ফাহমিদুল; বদলি হিসেবে নামেন আল-আমিন ও ফয়সাল আহমেদ ফাহিম। আল-আমিনের জন্য এটি ছিল জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ।

শেষদিকে ভুটানের হালকা প্রতিরোধ

৬৩ মিনিটে আল-আমিনের ক্রসে মোরছালিন গোলের চেষ্টা করেন, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। ৬৫ মিনিটে তপু বর্মণ বাইসাইকেল কিকে শট নেন, যা সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে। ম্যাচের শেষ দিকে ইব্রাহিমের শট রক্ষা করেন ভুটান গোলরক্ষক।

যোগ করা সময়ে ভুটান নেয় একমাত্র উল্লেখযোগ্য শট, জিগমে নামগিয়ালের নেওয়া সে শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা।

৬৩ মিনিটে আল-আমিনের ক্রসে মোরছালিন গোলের চেষ্টা করেন, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা তা প্রতিহত করেন। ৬৫ মিনিটে তপু বর্মণ বাইসাইকেল কিকে শট নেন, যা সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে। ম্যাচের শেষ দিকে ইব্রাহিমের শট রক্ষা করেন ভুটান গোলরক্ষক।

যোগ করা সময়ে ভুটান নেয় একমাত্র উল্লেখযোগ্য শট, জিগমে নামগিয়ালের নেওয়া সে শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মিতুল মারমা।

অভিষেক, প্রত্যাবর্তন, জয়—সব মিলিয়ে রঙিন এক রাত

স্মরণীয় অভিষেক, বহু প্রতীক্ষিত ভেন্যুতে ফিরতে পারা আর সমর্থকদের উন্মাদনায় সিক্ত জয়—সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য এটি এক নতুন শুরুর রঙিন রাত। হামজা চৌধুরীর আগমন শুধু মাঠে নয়, গ্যালারিতেও এনেছে আলাদা মাত্রা। তরুণ ফাহমিদুল, অভিজ্ঞ জামাল, চেনা মুখ সোহেল—সবাই মিলে উপহার দিলেন একটি দুর্দান্ত জয়।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au