খেলা

বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে অনিশ্চিত মেসি

  • 6:44 pm - June 05, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন ৫ জু্ন

৭ মাস পর জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে তার ফিটনেস নিয়ে এখনও সতর্ক অবস্থানে আছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, লিওনেল মেসি কি খেলবেন? শুরুর একাদশে মেসিকে রাখবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নন স্ক্যালোনি।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে এখন তাদের জন্য বাকি ম্যাচগুলো কেবল আনুষ্ঠানিকতা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি শুক্রবার দুপুর ১২টায় মুখোমুখি হবে তলানির দল চিলির। এই ম্যাচে অনেক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হচ্ছে। আর মেসির ভূমিকা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘আমি লিও মেসির সঙ্গে কথা বলেছি। এখনো ঠিক হয়নি সে ম্যাচে শুরু থেকে খেলবে কি না। তবে সে খেলতে প্রস্তুত আছে। আমরা খুব দ্রুতই সিদ্ধান্তটা নিয়ে ফেলব।

তবে মেসির খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। স্ক্যালোনি আরও বলেন, এটা নিশ্চিত আমরা এখন ভিন্ন কিছু নিয়ে চেষ্টা করবো। নীতিগতভাবে মেসি ম্যাচের জন্য উন্মুক্ত। এখন সিদ্ধান্ত পরে নেবো আমরা।

এই ম্যাচে একাধিক পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিও দিয়েছেন স্ক্যালোনি। শুরুর একাদশ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। তবে একজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হচ্ছে, সেটাও স্পষ্ট করেছেন আর্জেন্টাইন কোচ। ‘আমাদের অনেক খেলোয়াড়ই অনুপস্থিত, বিশেষ করে -মিডফিল্ডে। আমি এখনো শুরুর একাদশ চূড়ান্ত করিনি, তবে একজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে, যে এখনো জাতীয় দলে খুব বেশি খেলার সুযোগ পায়নি। আমরা মনে করি এটা তার জন্য সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজকের ম্যাচে সেটা মূল বিষয় নয়।

স্ক্যালোনির বক্তব্য অনুযায়ী, এই তরুণ ফুটবলার যে নিকো পাজ—তাতে সন্দেহ নেই। আর্জেন্টিনার জনপ্রিয় দুই ক্রীড়া গণমাধ্যম ‘ডিয়ারিও ওলে’ এবং ‘টিওয়াইসি স্পোর্টস’ নিশ্চিত করেছে, কোমোতে চমৎকার মৌসুম পার করার পুরস্কার হিসেবে জাতীয় দলের হয়ে মাঠে নামছেন নিকো পাজ।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au