বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…
মেলবোর্ন ৬ জুন
টি-টোয়েন্টির পর পাকিস্তানের ওয়ানডে অধিনায়কত্বও হারাতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের একাধিক গণমাধ্যমে এমন খবর এসেছে। এর আগে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তাকে সরানো হয়। কেড়ে নেয়া হয় অধিনায়কত্ব।
সালমান আগাকে বেছে নেওয়া হয় অধিনায়ক হিসেবে। ওয়ানডে ক্রিকেটেও সালমানকে অধিনায়ক করা হতে পারে। এমনটাই প্রস্তাব দিয়েছেন দলটির হেড কোচ মাইক হেসন। কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে। এছাড়া নতুন করে একজন সহ অধিনায়কও নিয়োগ দেবে পিসিবি।
রান খরা, পারফরম্যান্সের ঘাটতি, দলকে নেতৃত্ব দিতে না পারায় এবং মাঠের ভেতরে অগোছালো অবস্থার কারণে রিজওয়ানকে সরিয়ে দিচ্ছে পিসিবি। ওয়ানডে দলে পিসিবি তরুণদের নিয়ে দল গোছাতে চাইছে। এজন্য রিজওয়ানকে দলেও রাখেনি। শুধু তাকেই নয়, সময়ের অন্যতম সেরা বাবর আজমকেও টি-টোয়েন্টি দলে রাখছে না নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শাহীন শাহ আফ্রিদিও ছিলেন না।
টি-টোয়েন্টিতে তারা বাদ পড়লেও ওয়ানডেতে এখনো নিজেদের জায়গা ধরে রেখেছেন। তবে নেতৃত্ব থেকে সরিয়ে তরুণদের হাতে দলকে তুলে দিতে চাইছে পিসিবি। এজন্য রিওয়ানের জায়গায় সালাম আগাকে নিয়োগ দেওয়ার সব প্রস্তুতি নিয়েছে পাকিস্তান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au