বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…
মেলবোর্ন ৬ জুন
ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রেশ কাটতে না কাটতেই আবার এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ফুটবল দল। তবে বুধবার দিনটি ছিল একদমই অনুশীলন মুক্ত। খেলোয়াড়রা অবস্থান করছেন টিম হোটেলেই, সেখানে চলছে হালকা রিকভারি সেশন ও আইস বাথ।
এই বিশ্রামের দিনে বাংলাদেশ দলের মিডফিল্ড তারকা হামজা চৌধুরী রেখেছেন রোজা, বাফুফে সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশের একটি সংবাদমাধ্যম। ইংল্যান্ডে বেড়ে উঠলেও হামজা চৌধুরী তার ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত আন্তরিক। ঈদুল আজহার আগে স্বেচ্ছায় রোজা রাখছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, শুধু হামজাই নন, দলের টিম ম্যানেজার আমের খান এবং টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও এই রোজায় অংশ নিচ্ছেন। তাদের পরিকল্পনা আছে আজও রোজা রাখার।
৭ জুন বাংলাদেশে পালিত হবে কোরবানির ঈদ। কিন্তু তার ঠিক চার দিন পর, ১১ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ—এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ কারণে ঈদের দিনও দলকে মাঠে দেখা যেতে পারে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ঈদের সকালে খেলোয়াড়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন এবং রাত ১২ টায় মাঠে অনুশীলনে নামবেন। কোচিং স্টাফ চাইছে ঈদের আমেজের পাশাপাশি প্রস্তুতিও যেন কমে না যায়।
১১ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে সাদা হোম জার্সি পরে। সেই জার্সির ফটোশুট ইতোমধ্যেই টিম হোটেলেই সেরে ফেলেছে খেলোয়াড়রা।
উল্লেখ্য, ভুটানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি ছিল হোম ম্যাচ হলেও খেলোয়াড়রা পরেছিলেন লাল অ্যাওয়ে জার্সি। এ নিয়ে দলের অভ্যন্তরেই ছিল কিছু পরিকল্পিত পরীক্ষা-নিরীক্ষা।
এদিন দিনটি বিশ্রামে কাটলেও, আগামীকাল থেকে আবারও পুরোদমে মাঠে ফিরবে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রস্তুতির চূড়ান্ত পর্যায় শুরু হবে তখন থেকেই।
ঈদের আগে খানিকটা বিরতি পেলেও আসল লড়াইয়ের প্রস্তুতিতে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ দল। ধর্মীয় রীতি পালনের পাশাপাশি মাঠের শৃঙ্খলাও বজায় রাখার চেষ্টা চলছে। হামজার রোজা রাখা যেমন তার মানসিক দৃঢ়তার পরিচয়, তেমনই ঈদের দিন অনুশীলনের পরিকল্পনা দলের পেশাদার মনোভাবের প্রতিচ্ছবি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au