বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ
মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…
মেলবোর্ন ৬ জুন
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জাপানকে হারালো অস্ট্রেলিয়া। শেষ মুর্হূতে দেয়া বেহিচের একমাত্র গোলে সূর্যোদয়ের দেশকে হারায় সকারুরা
অস্ট্রেলিয়ার ঘরের মাঠ অপটাসে শুরু থেকেই আধিপত্য ছিলো সফরকারিদের। বল দখলেও এগিয়ে ছিলো সামুরাই ব্লুজরা। যেখানে জাপান পুরো ম্যাচে বল দখলে রাখে ৬৯ শতাংশ। আর অস্ট্রেলিয়া ৩১ শতাংশ। শেষ পর্যন্ত জয়ী দলের নাম অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে সামুরাই ব্লুজরা। কিন্তু গোলবার উন্মুখ করতে পারেনি৷ আর স্বাগতিকরা নিজেদের গুছিয়ে নিতে সময় নেই। সেজন্যই গোলশূণ্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে গিয়ে এগিয়ে চলে ম্যাচ। একটা সময় মনে হয় সমতায় শেষ হবে ম্যাচ। কিন্তু ৯০ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে চোখ জুড়ানো গোল করেন বেহিচ। তার একমাত্র গোলে স্বত্বির জয় নিয়ে মাঠ ছাড়ে সকারুরা। এই জয়ে গ্রুপ সি থেকে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মূলপর্বের দৌড়গোড়ায় অ্যান্টনির শিষ্যরা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে জাপান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au